করপোরেট অবজারভেশন ( চলতি আলোচনায় ঢুকবেন কীনা )

কয়েকজন অগ্রজ, সহকর্মী বা অধীনস্থদের চলতি কোন আলোচনায় অংশ নেবেন কি নেবেন না, সেটা বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নেওয়া ভাল। আমার করপোরেট জীবনে এমন অনেকবার হয়েছে, কয়েকজন সমবয়সী সহকর্মী একটা কিছু নিয়ে কথা বলছি, হাসাহাসি করছি, হুট করে আমার কোন ঊর্ধ্বতন এসে যে কোন একটা শব্দ ধরে...

করোনা ও কলকাতার পকেটমার

আম্মার কাছে শোনা। সেকালে কোলকাতার পকেটমারদের নাকি খুব সুখ্যাতি ছিল। একই রকম ছিল গুলিস্তানের পকেটমারদের। একবার গুলিস্তানের পকেটমারদের সুনাম শুনে মফস্বলের এক লোক গুলিস্তানে এল ব্যাপারটা দেখার জন্য। সে বুকপকেটে একটা একশ টাকার নোট নিয়ে সারা গুলিস্তানে ঘুরে বেড়াতে লাগল।...

কর্পোরেট অবজার্ভেশন (প্রতিষ্ঠান ও স্ব-মূল্যায়ন)

মোটামুটি সর্বোচ্চ তিন বছর ; বেশীও না কমও না ! তিন বছর পরপর কোম্পানির সঙ্গে কর্মচারীর অবস্থান কি অবশ্যই পুনঃমূল্যায়ন/ রি-ইভালুয়েট করা উচিত। বিগত  তিনবছরে বেতন, বোনাস, পজিশন ও অন্যান্য সুবিধাসমূহ নির্দিষ্ট গতিতে থেকে থাকে;  তাহলে কর্মচারী  সঠিক কোম্পানিতে আছেন বলে ধরে...

লিডারশীপ

লিডারশীপের একটি বড় অংশ হচ্ছে আপনার অধীনস্থদের দায়িত্ব দিয়ে সঠিক পথে পরিচালনা করা । এটি আপনি দুইভাবে করতে পারেন । সারাক্ষণ ধাক্কা দিয়ে দিয়ে করতে পারেন অথবা সামনে থেকে মোটিভেট করেও করতে পারেন। কার্যোদ্ধার নিয়া কথা । কীভাবে কাজটা হল ,সেটা আপনার বস বা কোম্পনি হয়তো আপনাকে...

হঠাৎ-দেখা।। রবীন্দ্রনাথ ঠাকুর

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লালরঙের শাড়িতে দালিম ফুলের মতো রাঙা; আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে। মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব...

কর্পোরেট অব‌জার্ভেশন ( মালিকানা ও অংশীদারিত্ব )

মুক্তবাজার অর্থনীতি , পুঁজিবাদ বা সমাজতন্ত্র নিয়ে আমার তেমন কোন পড়াশোনা নাই। পুঁজিবাদে মালিকানার অংশীদারিত্ব কীভাবে সম্ভব বা পৃথিবীর শিল্প প্রতিষ্ঠানের কোথাও কোথাও সেটা হচ্ছে কীনা আমি জানি না।তবে চাকরির সুবাদে নানা মানসিকতার শিল্পপতি , মালিকদের সঙ্গে কথা বলতে হয়। এই...

তোমার চোখ এতো লাল কেন।। নির্মলেন্দু গুণ।

আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য । বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত । আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি...

করোনায় গার্মেন্টস খোলা থাকবে নাকি বন্ধ থাকবে

গার্মেন্টস খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এটা নিয়ে সবাই কনফিউজড ছিলেন। পক্ষে বিপক্ষে অঢেল যুক্তিতর্ক আছে। নানা যুক্তিতর্কের পরে সবার সম্মতিতে সীমিত আকারে গার্মেন্টস চালু করা হয়েছে। এই কিছুক্ষণ আগে একবন্ধু ইন-বক্সে বলল, ‘স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসে কাজ করার নির্দেশ...

উপলব্ধি: ৩৯

আবদুল্লাহ আবু সায়ীদ স্যার প্রায়শ: একটা কথা বলতেন, ‘অর্থহীন বেদনার কোন অর্থ নাই!’ আনন্দের সঙ্গে সঙ্গে বিষাদ আসে জীবনে। বিষণ্ণতা আছে, আছে হতাশার কাল। জীবনযাপনের ক্লান্তি আছে! জীবনের ক্ষয় আছে, গতিহীনতা আছে, বাঁধা আছে, ক্লেদ আছে। ওই যে হয় না, মেশিন চললে শুধু প্রোডাক্টই হয়...

দুটি কবিতা।। শিবরাম চক্রবর্তী

।। ১ ।। ও … ওই বাড়ীর ছাদে একটি মেয়ে। আর আমি একলা এখানে আমার ব্যলকনির ডেক চেয়ারে। মেয়েটি আমার দিকে ভুলেও কখনো তাকায় না। কিন্তু আমি তাকালেই সে মুখ ফিরিয়ে নেয়। কী করে যে টের পায় কে জানে ! ।। ২ ।। একটা বয়েস এলেই নাকি ব্যর্থতাবোধ এসে যায়। কিন্তু কেউ-কেউ আবার ব্যর্থতাবোধ...

ঈদুল ফিতরের শুভেচ্ছা মার্চ ২০২৬

সদ্য-প্রয়াত ইন্টেরিম সরকার নিয়ে অভিযোগের শেষ নেই। এই অধমও যদি তালিকা করি,চার-পাঁচ পাতার কমে হবে না। কিন্তু এতো কিছুর মধ‍্যে ব্যক্তিগত তালিকাতে প্রশংসা করার মতো তিনটা ব্যাপার খুঁজে পেলাম। প্রথমত নানাবিধ দুর্নীতি ও ব্যাংক তহবিল তসরুপ এবং এস আলম গ্রুপের চোদ্দ-পনেরো হাজার...

read more

কাজিনের বিয়ে

আমরা যখন স্কুল পেরিয়ে কলেজের দিকে যাচ্ছি, কে কোন পেশায় যাবে সেটা নিয়ে নানা ধরণের চিন্তা করতাম। আমাদের নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের একমাত্র আকাঙ্ক্ষা ছিল ছেলেমেয়ে যেন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয়। ছেলেরা ইঞ্জিনিয়ারিং আর মেয়েরা মেডিক্যালের জন্য প্রাণপাত করত। বিয়ের বাজারেও...

read more

প্রসঙ্গ তরমুজ ও সোশ্যাল মিডিয়া

অফিসে আসার সময় ট্রাকে, ভ্যানে , দোকানের পাটাতনে, দোকানের নীচে ও চারপাশে বিস্তর মসৃণ টকটকে লাল তরমুজ দেখছিলাম। গতবছরের প্রথম তরমুজ কেনার পরেরদিনে মিডিয়া-বিস্ফোরণ কোথায় যেন তরমুজ খেয়ে বিষক্রিয়ায় অনেকে আহত-নিহত ; দিলাম বাদ তরমুজ খাওয়া, ইত্যাদি , ইত্যাদি । এবং সকাল সকাল...

read more

রাষ্ট্র ও ক্ষমতা বর্বরদের হাতেই ছিল, আছে, থাকবে।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলের শেষের দিকে ২০২১ সালে তাঁর নানা কুকীর্তি, করোনা ভাইরাস নিয়ে নানাবিধ বাগাড়ম্বর, আস্ফালন দেখেশুনে আমরা বীতশ্রদ্ধ, বিরক্ত। তো বড় কন্যা জিজ্ঞেস করল, কীভাবে ট্রাম্পের মতো অসভ্য, বর্বর একজন লোক পৃথিবীর সবচেয়ে ধনী, সমৃদ্ধ দেশের প্রেসিডেন্ট...

বেঁচে থাকাটা আসলেই চমৎকার !

অবহেলায় বেড়ে ওঠা আমার ছোট্ট মেয়েটা দেড় বছরে পা দিল । আধো আধো বুলিতে, সারাক্ষণ সবাইকে ত্রস্ত করে রেখেছে সে । ধর্‌ ধর্‌ ধর্‌ , গেলো গেলো গেলো টাইপ অবস্থা আর কী ! কখন, কোথায় সে হিসু করবে, পটি করবে; কখন কেন কোনটা ফেলবে কোনই আন্দাজ নাই। ওর তুলনায় আমার বড় মেয়েটা অনেক...

গান শোনা ও ফেসবুকিং করার যে ব্যাপার

আপনি সিলেক্টেড পছন্দনীয় গান শুনে আনন্দ পেতে চাচ্ছেন। সিডি কিনতে হবে ভাই ! মনোযোগ দিয়ে রিপিট করে , ঘুরিয়ে ফিরিয়ে উপভোগ করতে হলে। আবার ধরেন , আপনার মনোযোগ নেই তেমন , হাতেও সময় আছে অফুরন্ত। এফএম রেডিও খুলে দিন। আরজে গুলোর রাজ্যের বকর বকর বাংলিশ, দুনিয়ার তাবৎ বিষয়ে তাদের...

মানুষ ও শিল্পমাধ্যম

মানুষ ও শিল্পমাধ্যম

শিল্পের অনেক শক্তি । সহজবোধ্য শিল্প আরো বেশি শক্তিশালী। যে শিল্পের রস আস্বাদনের জন্য পৃষ্ঠার পর পৃষ্ঠা কালো অক্ষরের দুর্গম স্রোত পাড়ি দিতে হয় না ; যা সাধারণ মানুষ সহজেই চোখে দেখে,কানে শুনে আনন্দ পায় তার শক্তিমত্তা স্বীকার করতেই হয় ! একটা কালজয়ী উপন্যাসের চলচ্চিত্রায়ন...

ভারতকথন

ভারতকথন

আশির দশকে এবং পরবর্তীতে আমাদের সময়েও সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেই সমাপনী বর্ষে ‘STUDY TOUR’ নামের একটা ট্র্যাডিশন চালু ছিল। মূলতঃ কক্সবাজার, সিলেট সুন্দরবন দিয়ে শুরু হয়ে নেপাল ও ভারতে এই শিক্ষা সফর শেষ হত। ধারণা করি এই ট্র্যাডিশন এখনো আছে। তো বছর বিশেক আগে আমাদের সমাপনী...

ইতি, তোমারই ঢাকা। সিনেমা রিভিউ

১৯৮৮ সাল। এসএসসি ৮৯ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানের জন্য বই, ফুল ইত্যাদির আয়োজন করা কমিটিতে কী মনে করে শ্রেণি শিক্ষক আমাকেও রাখলেন। আমরা তখন, দস্যু বনহুর, মাসুদ রানা, ওয়েস্টার্ন, তিন গোয়েন্দা, কিশোর ক্লাসিকে ডুবে আছি। সেবা প্রকাশনীর পেপারব্যাক এডিশনের বাইরে , লাইব্রেরিগুলোর...

বেলজিয়ামে বেআক্কেল

২০১২ সালের মে মাসে ইউরোপে অফিসের কাজে। বেলজিয়াম (ব্রাসেলস্) থেকে নেদারল্যান্ড যাবো দ্রুতগতির ট্রেনে। প্লাটফর্মে দাঁড়িয়ে আরো দুই কলিগসহ। উপরে রৌদ্রে বেশ গরম লাগছিল। নীচে নেমে খোলা প্ল্যাটফর্মে এসে দেখি বেশ শীত লাগছে। পরনের জ্যাকেটটা খুলে হ্যাভারস্যাক ব্যাগে রেখে...

প্রসঙ্গ সড়ক দুর্ঘটনা

আশির দশকের দৈনিক পত্রিকায় সরকারী-বেসরকারি নিউজের পাশাপাশি প্রতি সপ্তাহের লিড নিউজ কী হতো, কারো মনে আছে? আমার মনে আছে। হয় আরিচা মহাসড়কের বা অন্যকোন মহাসড়কের দুর্ঘটনার ছবি, সারিবদ্ধ লাশ , নীচে ক্যাপশন “এভাবে আর কতোদিন?” অথবা, লঞ্চ দুর্ঘটনায় অর্ধশত নিহত, শতাধিক নিখোঁজ।...

প্রসঙ্গ বিসিএস :

সত্তুরের দশকে শিল্পীর স্বাধীনতা সংক্রান্ত বিবৃতিগুলো চীন-ভারত সীমান্ত জট প্রসঙ্গে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল। কথাসাহিত্যিক সমরেশ বসুকে সেই লেখকমণ্ডলীর মধ্যে দেখা গেল না। নিস্পৃহ থেকে তিনি নিজের অবস্থান প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘লেখার স্বাধীনতা যদি থাকে, না-লেখার...

প্রেমিক।। বুদ্ধদেব বসু। আলোচনা।।

৯১ সালে এসে হঠাৎ করে বুদ্ধদেব বসুর কয়েকটি নির্বাচিত কবিতার সঙ্গে পরিচয় হয়ে গেল। ঠিক সহজবোধ্য নয় ; কিন্তু আলাদা একটা মধ্যবিত্ত মাধুর্য খুঁজে পেয়েছিলাম তাঁর কবিতায়। আমাদের তখন দুর্দমনীয় অস্থির কৈশোর। পড়াশোনায় একবার ভালো করলে যা হয়, গায়ে ‘ভালছাত্র’ লেবেল লেগে গেল তো ,...

read more

দুটি দুই দশকের আলাদা গল্প।

দুটি দুই দশকের আলাদা গল্প। শৈশব-কৈশোরের কাহিনী আরেক দশকে এসে কীভাবে মনে প্রশ্ন তোলে, সেটা পড়ার পরেই জানা যাবে। আশির দশকে মহল্লার শিক্ষিত মধ্যবিত্ত বড়ভাইদের প্রবাসে উপার্জনের জনপ্রিয় একটা গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়া এবং জাপান। পকেটভর্তি টাকা নিয়ে ফিরে এসে মহল্লার...

করপোরেট অবজারভেশন অথবা নিছক বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে কিছু কথা

তৃতীয় বিশ্বের ঘনবসতিপূর্ণ একটি দেশের সরকারী প্রতিষ্ঠানের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমাদের প্রত্যাশা বেশি। গত বিশ বছর ধরে BGMEA-এর চলতি ও হবু নেতাদের সঙ্গে আমার যখনই দেখা হয়েছে আমি ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করেছি। সেটা এখানে বলে ফেলাটা মন্দ হবে না।...