by Jahid | Apr 11, 2023 | ছিন্নপত্র, দর্শন, লাইফ স্টাইল
নৈরাশ্যবাদী ও নেগেটিভ লোক এড়িয়ে চলুন। এই ব্যাপারটা, আমার সহজাত ছিল ছোটবেলা থেকেই। করপোরেট জীবনে এড়িয়ে চলা যায় না। সফল মালিক, নিজের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ক্ষমতাশালী অনেকেই ভয়ঙ্কর নৈরাশ্যবাদী ছিলেন। জীবনের নানাবিধ সাফল্য অর্জনের পরেও তাঁরা কেন জানিনা চারিদিকে হতাশা ছড়িয়ে চলতেন। সফল, কিন্তু নেগেটিভ, কুটিল মনের মানুষের সঙ্গে চলার সমস্যা হচ্ছে , তাদের প্রতিটি ভণ্ডামো, চাটুকারিতার কাহিনী-কীর্তি নিজের মনের উপর কালো দাগ ফেলে। এদের সঙ্গে মানিয়ে চলতে গেলে, একসময় দেখা যায়, নিজেরও এদের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সচেতনভাবে এদের সারাজীবন এড়িয়ে চলার চেষ্টা করেছি। নিতান্ত এড়িয়ে চলতে না পারলে, ইগনোর করেছি, তাদের কর্মকাণ্ডের কিছু নিজের ভিতরে নিইনি।
একটা নির্দিষ্ট বয়সের পর থেকে আমি আশাবাদী হতে শিখেছি। ঘরোয়া আড্ডায় আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের বলা একটা কথা আমি মনেপ্রাণে বিশ্বাস করি, নৈরাশ্যের ইট দিয়ে দিয়ে বর্তমান সভ্যতা গড়ে ওঠেনি। সভ্যতার ইমারত গড়ে উঠেছে আশাবাদে। কোটি কোটি নৈরাশ্যবাদী লোকের মাঝে গুটি কয়েক আশাবাদী মানুষ সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যান।
বিশ্বাস করা শিখেছি ‘ মানুষ তার স্বপ্নের সমান বড়।’আমাদের সভ্যতার প্রতিটি গাঁথুনি শক্তিমান আশাবাদী মানুষের তৈরি। নৈরাশ্য এবং হতাশা দিয়ে কাব্য সৃষ্টি করা যায় হয়তো, আর কিছু না। আমি তো আর কবি নই; দণ্ডমুণ্ডের অধিকারীও কেউ নই। তাই, আমার উপলব্ধি , আশাবাদ আপনার চারপাশের পৃথিবী বদলে দিতে পারে । আর হতাশা ঠিক তাই করবে উল্টোভাবে। ইংরেজিতে একটা কথা আছে, ‘ You will get, what you are afraid of !’ আপনি প্রতিমুহূর্তে কোনকিছু খারাপ হবে ভেবে থাকলে, আপনার সাথে তাই হবে।
আবার এটাও ঠিক, মাঝে মাঝে আমি হিসাব মেলাতে পারিনি। কেউই পারে না। কেননা পৃথিবী আমার আপনার আকাঙ্ক্ষিত নিয়মে চলে না । পৃথিবী চলে তাঁর নিজের নিয়মে। আধুনিক পৃথিবীতে আমাদের সাফল্য-ব্যর্থতার মাপকাঠি আর্থিক অবস্থান দিয়ে। একসময়ে মনে হয়েছিল, আশাবাদের সাথে সাফল্যের নিশ্চয়ই একটা প্রত্যক্ষ যোগাযোগ আছে ; তাই বলে আশাবাদী মনুষ্যমাত্রই সামাজিক ও আর্থিকভাবে সফল হবে সেটা বোধহয় অনেকাংশে সুনিশ্চিত নয়। এরপরেও আমি আশাবাদী। এবং আশাবাদী মানুষ বলতে হাল ছেড়ে না দেওয়া, উন্নত , উদার, সৌরভময়, উচ্চকিত সম্পন্ন মানুষকেই বুঝি।
প্রথম প্রকাশঃ নভেম্বর ২০২০
by Jahid | Apr 11, 2023 | ছিন্নপত্র, দর্শন, লাইফ স্টাইল
ব্যক্তি ও পরিস্থিতি সম্পর্কে তাড়াহুড়ো করে জাজমেন্টাল না হওয়া। আমার জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা।
আমি আমার পরবর্তী প্রজন্মকে সেটা জানিয়ে যেতে চাই। যদিও একজন মানুষের ব্যাপারে হুট করে কোন সিদ্ধান্তে পৌঁছানো খুব স্বাভাবিক ব্যাপার। সচরাচর আমাদের ধৈর্য হয় না, একটু অপেক্ষা করে ,সামগ্রিক ছবিটি যাচাই-বাছাই করার । হুট করেই অমুক ভালো, তমুক খারাপ সিদ্ধান্তে পৌঁছে যেতে চাই। সম্ভবত: এটি আমাদের মনে একটা স্বস্তি এনে দেয়। যে ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাই, তাঁর সকল ক্রিয়াকর্ম আমাদের জাজমেন্টের চশমা দিয়ে দেখা শুরু করি।
নানা অভিজ্ঞতায় আমার উপলব্ধি হয়েছে যে, একজন মানুষ পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ হতে পারে না। জীবনের যে কোন পরিস্থিতিও তাই। সাদা কালোর মাঝে একটা রঙিন পৃথিবী আছে, সেটা আমার পরবর্তী প্রজন্মকে শিখতে হবে। নইলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
ক্লাস সেভেনে পড়ার সময় আমাদের বিজ্ঞান শিক্ষক ঘরোয়া আড্ডায় বললেন, অন্যদের কাছে আগে থেকে শুনে শুনে তিনি আমাদের ইশকুলের তৎকালীন প্রধান শিক্ষকের একটা খারাপ ইমেজ দাঁড় করিয়ে ফেলেছিলেন। এবং ফলশ্রুতিতে আমাদের সবচেয়ে দক্ষ দুইজন শিক্ষকের মাঝে একটা ঠাণ্ডা লড়াই চলতে দেখতাম। বিজ্ঞান শিক্ষক আমাদেরকে বলেছিলেন, এই পূর্বশ্রুত ধারণা ভেঙ্গে, প্রধান শিক্ষকের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে তাঁর অনেক বছর সময় নষ্ট হয়েছিল। ঘুরে ফিরে সেই কথাটাই আসে। আগেই একজন ব্যক্তির সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছে গেলে, সেটা সহজে মেরামত করা যায় না।
প্রথম প্রকাশঃ নভেম্বর ২০২০
by Jahid | Feb 18, 2023 | দর্শন, লাইফ স্টাইল
আমাদের ব্যাচমেটদের সিক্রেট মেসেঞ্জার গ্রুপে সেক্স নিয়ে কথা হচ্ছিল। মেসেঞ্জার হচ্ছে ফোন কলের মত। কথা শেষ তো সবাই সবকিছু ভুলে যায়। ওই আলোচনায়, সেক্স নিয়ে যে বিভ্রান্তি আছে, সেটা নিয়ে আমি কিছু কথা বলেছি। যা আমি নানা অভিজ্ঞ লোকের কাছ থেকে, নিজের অভিজ্ঞতা থেকে ও বিজ্ঞানভিত্তিক গবেষণা থেকে পেয়েছি।
যেহেতু গুছিয়ে লিখেই ফেলেছি। সেটা বরং জনসমক্ষে প্রকাশিত থাক ; কখনও হয়তো কারো কাজে লাগতেও পারে। অনেক ভুল ধারণার অবসানও হবে। সবার যৌনজীবন সুখের হোক। কারণ আমি বিশ্বাস করি, প্রকৃতি ধনী-গরীব নির্বিশেষে দুইটি জায়গায় কাউকে বঞ্চিত করে নাই। সবাই সমান। দুইটি নেয়ামত বলি বা প্রকৃতিপ্রদত্ত দান হচ্ছে খাদ্যগ্রহণ ও যৌনতা। খাদ্য গ্রহণ ও যৌনতার মধ্যেই আমরা আমাদের পরিপূর্ণ তৃপ্তি পেতে পারি। অন্য কোন ইন্দ্রিয় দিয়ে পরিপূর্ণ তৃপ্তি পাওয়ার সুযোগ প্রকৃতি রাখে নাই। সুতরাং যৌনতাকে নিষিদ্ধ ভেবে নানা ভুল ধারণা নিয়ে না থেকে সেটা নিয়ে আলোচনা করা উচিৎ । আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। কেউ ধর্মীয় বিধিনিষেধের কথা তুলতে পারে। তবুও আমি বিশ্বাস করি, খোলামেলা আলোচনা ভাল।
সেক্স ডিউরেশন , লিঙ্গের সাইজ ও দ্রুত-স্খলন ইত্যাদি নিয়ে আমাদের বিভ্রান্তি আছে। ওই যে বললাম, ব্যাপারটা নিয়ে খোলামেলা কেউ কথা বলতে চায় না। কেউ কেউ অনেক সময় দুর্বলতা ঢাকতে গিয়ে বাগাড়ম্বর করে ফেলে। যা সে করেনি ,সেটার ফ্যান্টাসি করে সবার কাছে বড় হতে চায়। উল্টোদিকে, কেউ হয়ত সব কিছু ঠিক ঠাক মতোই করছে , কিন্তু অন্যদের বাগাড়ম্বর বা ফ্যান্টাসি শুনে ভাবছে , আহারে অন্যরা বোধহয় ‘ আসল পুরুষ’।
আমার পর্যবেক্ষণটা শেয়ার করি। দুঃখিত এই পর্যবেক্ষণ বিশেষ কাউকে নিয়ে নয়। সুতরাং এই অবজারভেশন শুধুমাত্র আমার বিগত কয়েক দশকের দাম্পত্য অভিজ্ঞতা
১। লিঙ্গের আকৃতি কখনই যৌনতৃপ্তির মূল ব্যাপার নয়। নারীদেহে যোনির ২ ইঞ্চির ভিতরেই তাঁদের ‘জি-স্পট’ বা সকল যৌনানুভূতির স্নায়ু ও কেন্দ্রবিন্দু থাকে। কারো যদি ২.৫ ইঞ্চি দৈর্ঘ্যের লিঙ্গ থাকে তবে সে মোটামুটি ৯০ ভাগ নারীকে যৌন তৃপ্তি দিতে সক্ষম। অশ্বলিঙ্গের ব্যাপারে চাহিদা ও ফ্যান্টাসি সবার আছে। কিন্তু দেখা গেছে, যাঁদের অশ্বলিঙ্গ থাকে , তাঁদের পার্টনাররা নানারকম অস্বস্তিতে ভোগে। অনেক ক্ষেত্রে সেটা যৌন আনন্দের চেয়ে বেদনাদায়ক হয়ে ওঠে।
২। পৃথিবীতে গড় পুরুষের শিথিল লিঙ্গ ২.৮ থেকে ৩.৯ ইঞ্চি হয়ে থাকে। আর উত্তেজিত অবস্থায় সেটা ৪.৭ থেকে সর্বোচ্চ ৬.৩ ইঞ্চি হয়। এর বেশী বা কম হচ্ছে ব্যতিক্রম ! কারো লিঙ্গ ৬.৩ ইঞ্চির চেয়ে বড় হলে ,তাঁর উচিৎ পর্ন মুভিতে যোগাযোগ করা। সবার ধারণা দেশ-ভেদে লিঙ্গের সাইজ অনেক কম-বেশী হয়। হ্যাঁ হয়, সেটা খুব সামান্য, কয়েক সেন্টিমিটার । যেমন, ইউরোপিয়ান ও আফ্রিকান দের লিঙ্গের সাইজ এশিয়ানদের চেয়ে কিছুটা বড় হয়। তাই বলে সেটা অশ্বলিঙ্গ হয় না। গবেষণায় দেখা গেছে, গড় পুরুষের, মানে সব দেশের গড় লিঙ্গের উত্তেজিত অবস্থার সাইজ ৫ ইঞ্চির কাছাকাছি। সো , ইরেকটেড লিঙ্গের সাইজ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। পার্টনারকে যৌন তৃপ্তি দিতে হলে, দিল্লীর কুতুব মিনারের প্রয়োজন নেই।
৩। দ্রুত-স্খলন ও দীর্ঘ-স্খলন নিয়ে অনেকের অনেক মনোবেদনা ও ফ্যান্টাসি আছে। বেশী বেশী ব্লু ফিল্ম দেখে ধারণা হয়েছে, মনে হয় ‘ আসল পুরুষ’ রা আধা-ঘণ্টা ধরে নারীদের সঙ্গে সেক্স করে। ভুল ! গড়ে যদি কারো যোনিতে লিঙ্গের প্রবেশের পরে, ৩ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে স্খলন হয় , সেটা স্বাভাবিক। কারো যদি ১৫ মিনিটের পরেও বীর্যপাত না হয়, তবে সেটা অস্বাভাবিক ও অনেকক্ষেত্রে পার্টনারের জন্য পেইনফুল। কারণ পার্টনারের লুব্রিকেশন শুকিয়ে যেতে পারে। আর আমাদের বাঙালী পুরুষদের স্বভাব হচ্ছে, বউকে ধরার ২ মিনিটের মধ্যে আমরা আমাদের লিঙ্গ যোনিতে প্রবেশ করানোর চেষ্টা করি বা করে ফেলি। ব্রাদার অ্যান্ড সিস্টার মেয়েদের উত্তেজিত হতে সময় লাগে ৩ থেকে ৭ মিনিট। তবে ব্যতিক্রমও আছে, মাসিকের পরের কয়েকদিন মেয়েরা ২/১ মিনিটেই উত্তেজিত হয়ে রসসিক্ত হয়ে পড়ে।
সো, পার্টনারকে রসে সিক্ত করতে হলে সময় দিতে হবে। নানা ভাবে মর্দন , চোষণ, ফোর প্লে করে তাঁকে উত্তেজিত করে তারপরে লিঙ্গ প্রবেশ করাতে হবে। তাড়াহুড়া করলে, বীর্যপাত ঠিকই হবে কিন্তু বেচারি থেকে যাবে অতৃপ্ত।
৪। সেক্স ডিউরেশনের আরেকটা মূল ব্যাপার হচ্ছে, নিরাপদ সময়। লুকিয়ে লুকিয়ে করতে গেলে দ্রুত স্খলন হবেই। ভিতরে টেনশন নিয়ে সেক্স করার চেয়ে না করা ভাল। নিরাপদ স্থান ও সময় হচ্ছে, যখন পাশে ঘুমানো বাচ্চা আপনাকে বিরক্ত করবে না। বা দরজা খোলা আছে, যে কেউ ঢুকে পড়তে পারে। এই মুহূর্তগুলোতে দ্রুত স্খলন হতেই পারে।
৫। ব্লু ফিল্ম দেখে দেখে আমাদের অনেকের ধারণা হয়েছে, যে ‘ আসল পুরুষ’ এর বীর্যপাত মনে হয় এক গ্লাস বা এক জগ হয়! ভুল ! গড়ে পুরুষের বীর্যপাত হয়ে সর্বোচ্চ এক চা চামচের সমান। সেটার পরিমাণ নির্ভর করে, পুরুষটি কী ধরণের খাদ্য খেয়ে অভ্যস্ত। এটার রং, গন্ধ পুরোটাই নির্ভর করে খাদ্যাভ্যাসের উপর। আসলে যৌনতা শুধু লিঙ্গ ও যোনীর ঘর্ষণে বীর্যপাতের মতো এতো সহজ ব্যাপার না। পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক। মাথায় সারাক্ষণ দ্রুত বীর্যপাতের দুশ্চিন্তা থাকলে সেটাই হবে। আপনি যা নিয়ে ভয় পাচ্ছেন , তাই হবে। বরং উল্টোটা ভাবা উচিৎ। শরীরের যত্ন নিন, নিজেকে প্রয়োজনীয় বিশ্রাম দিন, তারপর সেক্স করেন। আপনাদের অনেকেই মোরগ-মুরগীকে সেক্স করতে দেখেছেন। ওই যে, মোরগ দৌড়ে গিয়ে কয়েক সেকেন্ডর ঘর্ষণে তাঁর বীর্যপাত করায়। কেউ যদি ভাবে, সে সঙ্গিনীর সঙ্গে সারারাতে তিন চারবার সেক্স করা খুব বাহাদুরির ব্যাপার সেটা তাঁর নিজস্ব ভুল চিন্তা। সেটা বিয়ের প্রথমদিকে হতেই পারে।
কিন্তু একবার বীর্য-স্খলনের পরে অন্তত: ৪৫ মিনিট থেকে ৬০ মিনিট সময় লাগে আরেক বার লিঙ্গের উত্তেজিত হতে। মনে রাখতে হবে, পরিপূর্ণ আনন্দের সঙ্গে রাতে একবার সেক্স করলে সেটার রেশ থেকে যায় কয়েকদিন। মোরগ-মুরগীর দ্রুতলয়ের মতো সারারাতে ৩/৪ বার বা ততোধিক-বার সেক্স করার কথা শুনে হতাশ হওয়ার কিছু নাই।
ব্যাপার হচ্ছে, নিজের বীর্যপাতের চেয়েও সঙ্গিনীর চরম তৃপ্তির দিকে নজর রাখতে হবে। প্রবিষ্ট হলাম আর আমার মাল আউট , আমার কাজ শেষ , তুমি মুড়ি খাও – ঠিক না ! সবার সুস্থ যৌন জীবন হোক এই কামনা করি।
তো উপরের আলোচনায়, যৌনতার কিছু বিভ্রান্তি নিজের মতো করে খণ্ডানোর চেষ্টা করেছি। যৌন আলোচনা সুস্থভাবে হলে সেটা থেকে আমাদের উপকৃত হওয়ার সম্ভাবনাই বেশী। সবচেয়ে বহুল প্রচলিত ধারণা হচ্ছে, লিঙ্গের সাইজই নারীর যৌনতৃপ্তির অন্যতম বা একমাত্র অনুষঙ্গ । আসলে তা না। লিঙ্গের সাইজ সামান্যই প্রভাব রাখে পুরো সঙ্গমে। ব্যাপার হচ্ছে, একগামীতার ক্ষেত্রে বেশিরভাগ মেয়েরা তাদের হাজব্যান্ডের লিঙ্গের আকার নিয়ে সন্তুষ্ট থাকে বা থাকতে বাধ্য হয়। কারণ অন্য কারো লিঙ্গের সাইজের সঙ্গে তাদের এটা তুলনা করার সুযোগ থাকে খুবই কম। তা ছাড়া, সেক্স ডিউরেশন বা সঙ্গমের স্থায়িত্ব নিয়েও অন্যের সংগে তুলনা করার সুযোগ কম থাকে।এমন ও হয়েছে, কোন মেয়ে সারাজীবনেও অর্গাজম বা চরম-তৃপ্তি পায় নি। সে জানেই না , অর্গাজম কি ! অথচ জীবনের বড় অংশটি মেয়েটির কেটে গেছে গতানুগতিক যৌনসংগমে ও সন্তান উৎপাদনে।
এবার, নিজের অভিজ্ঞতার একটা গল্প বলি। ।একবার ফ্লাইটে করে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকা আসছিলাম। বেশ কয়েক বছর আগের কথা। পাশের সীটের বাংলাদেশী তরুণ আমার সঙ্গে গল্প করা শুরু করল।জিজ্ঞাসা করে জানলাম , সে বিয়ে করতে বাংলাদেশে যাচ্ছে। কিন্তু সে ব্যাপারটাতে মোটেও খুশী নয়। সে দীর্ঘশ্বাস ফেলে যা জানালো, তাঁর আসলে সাদা চামড়ার মেয়েদের সঙ্গে সেক্সের অভিজ্ঞতা আছে। সে আরও জানালো , সে বাংলাদেশী কোন মেয়ের সঙ্গে বিয়ে করে দৈহিক ভাবে সম্ভবত: কোনদিনই সুখী হতে পারবে না।
আমি জিজ্ঞাসা করলাম ‘কারণ কি ?’
সে যা ব্যাখ্যা করল, কারণ হচ্ছে, পশ্চিমের মেয়েরা বিছানায় দুর্দান্ত অ্যাকটিভ। সেক্স যে পারষ্পরিক বোঝাপড়ার, ক্রিয়া-প্রতিক্রিয়ার ব্যাপার সেটা তাঁরা বোঝে। সুতরাং সাদা চামড়ার মেয়েদের সঙ্গে যৌনসংগম হয় তুলনামূলক ভাবে তুমুল আনন্দের। প্রতি-চুম্বন, প্রতি-মর্দন, গুঙিয়ে ওঠা , শীৎকার দেওয়া প্রতিটা ব্যাপারেই তারা অনেক বেশী সক্রিয়। আর আমাদের বাংলাদেশী মেয়েদের ব্যাপারে সে বলল, ‘ জাহিদ ভাই , ভ্যাদা মাছ দেখছেন কখনো ? আমি বললাম, ‘হ্যাঁ দেখেছি, — ওই যেই মাছগুলো ম্যান্দা মেরে মাছধরা জালের নীচে পড়ে থাকে। সে বলল, ‘ বাংলাদেশী মেয়েরা সঙ্গমের সময় আপনার নীচে পড়ে থেকে ভ্যাদা মাছের মতো শুধু কুঁ কুঁ করে।’ একবার সাদা চামড়ার মেয়েদের সঙ্গে সত্যিকারের সেক্স যে করেছে, তাঁর পক্ষে বাংলাদেশী মেয়েদের সঙ্গে সেক্স করে মজা পাওয়ার সম্ভাবনা কম।
আমার গল্পের প্রাথমিক অংশ শেষ !
একইভাবে মেয়েদের ক্ষেত্রে , যদি আমাদের বাংলাদেশী কোন তরুণী কোনভাবে যদি ইউরোপ আফ্রিকার প্লেবয় টাইপের কারো সঙ্গে সেক্স করার সুযোগ পায় , তাহলে কি হতে পারে ? মানে যে ছেলে সব রকম চুম্বন, ফোর প্লে, এক্সাইটমেন্ট করার পদ্ধতি জানে এবং একটা মেয়েকে মাল্টিপল অর্গাজম বা চরম-তৃপ্তি দিতে পারে– তাঁর সঙ্গে একবার সেক্সের পরে, মেয়েটির যৌন উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যাবে। সেও চাইবে দীর্ঘ সঙ্গমের আনন্দ। সে চাইবে তার স্পর্শকাতর অংশগুলোতে ছেলেটি মুখ দেবে, কোনরকম ইতস্তত: না হয়েই । আমাদের খুব কম সংখ্যক দেশী পুরুষদের কাছ সে রকমটি আশা করা যেতে পারে। যদিও নানাধরনের পর্ন সাইটের কল্যাণে বহুবিধ আসনে সঙ্গম করা শিখে গেছে আমাদের প্রজন্ম। ডগি স্টাইল, গার্ল অন টপ তো খুব মামুলী ব্যাপার হয়ে গেছে। অথচ, আমাদের আগের প্রজন্মে এক মিশনারি স্টাইল( নারী নীচে ও পুরুষ উপরে থেকে উপগত হওয়া) ছাড়া আর কোন স্টাইল জানত না !
আমাদের পুরুষদের শিখতে হবে দীর্ঘক্ষণ কিভাবে সঙ্গম করা যায়। কিভাবে তার পার্টনারকে সময় দিয়ে উত্তেজিত করে পূর্ণ পিচ্ছিলতা আনতে হয়। কিভাবে তার পার্টনারকে স্বল্প সময়ের মাঝে কয়েকবার অর্গাজম বা চরম-তৃপ্তি দেওয়া যায়। আমার মনে হয় না , বাঙ্গালী পুরুষদের এইসব ব্যাপারে তেমন কোন শিক্ষা বা প্র্যাকটিস আছে। মাঝখানে, কিশোর বয়স থেকে অশ্লীল নীল ছবি দেখে দেখে আমাদের ধারণা হয়েছে, সঙ্গমের জন্য অশ্ব-লিঙ্গের প্রয়োজন ও অন্তত: ২০-৩০ মিনিট লিঙ্গ চালনা করতে না পারলে , সেটা কোন সঙ্গমই না !
লিঙ্গের সাইজ নিয়ে কথা বলতে বলতে , মেয়েদের যোনীর স্থিতিস্থাপকতা নিয়ে কথা উঠল। ছেলেদের মধ্যে একটা ফ্যান্টাসি কাজ করে সেই সতীচ্ছদের গল্প শুনে শুনে। কবে কার বাসর রাত হয়েছে, নতুন বউয়ের সতীচ্ছদ হয়েছে, সেটা দিয়েই নারীর কুমারীত্ব নির্ধারণ করে থাকে সে। ভার্জিন বা কুমারী মেয়ে মানেই তার সতীচ্ছদ হতে হবে , হালকা বা ভারী রক্তপাত হতে হবে।নইলে সে ভার্জিন নয়। প্রথম সঙ্গমের রক্তপাতে সে চিৎকার চেঁচামেচি করবে ; পরের দিন সে ব্যথায় কাতর থাকবে। ধীরে ধীরে দ্বিতীয় রাত থেকে সে সঙ্গমের পূর্ণ আনন্দ পেতে থাকবে। এইতো !
আমাদের এই শিক্ষা ও ধারণাগুলো আশেপাশে শুনে শুনে বদ্ধমূল হয়ে গেছে। আমরা ধরেই নিয়েছি, এইটাই সর্বৈব সত্যবচন। কিন্তু, প্রাকৃতিক-ভাবে অনেক মেয়েদের সতী-পর্দা নাও থাকতে পারে। আবার যেসব মেয়ে খেলাধুলা করে দৌড়ঝাঁপের সময় অনেকের সতীচ্ছদ আগেই হয়ে থাকতে পারে।
আবার আমাদের বাঙালী পুরুষের বদ্ধমূল ধারণা, বহুগামী মেয়েদের যোনি অনেক প্রশস্ত ও ঢিলে হয়ে থাকে। হ্যাঁ, সেটা যোনির প্রারম্ভে কিছুটা প্রশস্ততা থাকতেই পারে। কিন্তু ভিতরের নালীটির সেই এই রকমভাবে ঢিলে বা প্রশস্ত থাকার সম্ভাবনা কম। মেয়েদের যোনির লুজ থাকা বা টাইট থাকার ব্যাপারেও কিছু বলতে হয়। অবশ্য তাঁর আগে আমার জানা দরকার যে বা যারা আমার লেখাটি পড়ছেন , তিনি বহুগামী কীনা ! আমার কয়েকজন বহুগামী বন্ধু আছে । তাদের মধ্যে কয়েকজন বাস্তববাদী আছে। তাদের মতে, এই ব্যাপারটা ( যোনির লুজ বা টাইট ) অনেকখানি পুরুষদের মানসিক সমস্যা । বহুগামীদের অনেকেই পরকীয়ার মাধ্যমে তাদের বহুগামিতা বজায় রাখছেন। অনেকে নিয়মিত ও অনিয়মিতভাবে বান্ধবী ও যৌনকর্মীর সাহচর্য নিচ্ছেন। উল্লেখ্য, আমি একগামী হলেও, অন্যের বহুগামিতা নিয়ে আমার কোন বাতিক বা বিকারগ্রস্ততা নেই। বহুগামিতা প্রাকৃতিকভাবেই আছে প্রাণিজগতে এবং আমাদের মনুষ্যসৃষ্ট সমাজে সম্পদ ও সন্তানের উত্তরাধিকারের বিশৃঙ্খলা রোধের জন্যই বহুগামিতাকে অনুৎসাহিত করা হয়েছে। সে আরেক কাহিনী। সেটা বুঝতে হলে আমাদেরকে পৃথিবীর প্রাচীন ইতিহাস ঘাঁটতে হবে।
যা বলছিলাম। কথা বলার স্বার্থে ধরে নিচ্ছি, আমাদের সেই বহুগামী বন্ধুটি ক্লাস – A ও ক্লাস- B নারীদের সঙ্গে দৈহিকতা করছে। C ও D ক্লাস আমাদের আলোচ্য নয়। সেই ক্ষেত্রে A ও B ক্লাস নারীদের পরকীয়া বা বহুগামিতা বজায় রাখার জন্য একটা নির্দিষ্ট বয়স ও দৈহিক গঠন মেইন্টেইন করতে হয়। নিজের সময় নষ্ট করে অথবা টাকা পয়সা খরচ করে কেউ C ও D ক্লাস নারীর সঙ্গে সঙ্গম করতে চাইবে না। সেটা রিকশাওয়ালা বা সমাজের খুব নিম্নশ্রেণীর জন্য। কোনভাবে যোনিতে লিঙ্গ প্রবেশ করিয়ে বীর্যপাত করাতে পারলেই তাদের কার্যোদ্ধার হয়ে যায়। অন্য কোন মানসিক আনন্দের ব্যাপারটা মুখ্য নয় এধরনের সঙ্গমে।
আবার আসি, যোনির ঢিলে ও টাইট প্রসঙ্গে। নির্দিষ্ট বয়সের নারীর যোনি অতি ব্যবহারের ফলে ঢিলে হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ, মোটামুটি সচেতন নারী দেহের যত্ন নিয়ে থাকে। নির্দিষ্ট বয়সের বা বৃদ্ধ পুরুষের পুরুষাঙ্গ যেমন বয়সের কারণে উত্থান-রহিত বা কম দৃঢ় হতে পারে। ঠিক একইভাবে , পঞ্চাশের পর একজন নারীর যোনি অপেক্ষাকৃত প্রশস্ত ও ঢিলে হয়ে যেতে পারে। কিন্তু একটি মেয়ে শুধুমাত্র বহুগামী হলেই তার যোনি ঢিলে হয়ে যায় না। যে সব নারী নরমাল ডেলিভারিতে সন্তান প্রসব করেছেন , প্রসবের পরে তাদের যোনিও কিছুদিন প্রশস্ত থাকতে পারে। কিন্তু প্রাকৃতিক-ভাবেই খুব দ্রুতই মাংসপেশিগুলো নিজের স্থিতিস্থাপকতা ফিরে পেতে চেষ্টা করে।
আমাদের যৌন-জ্ঞান এতো বেশী অস্বচ্ছ , আর কৈশোর ও যুবাবস্থায় নানাধরনের চটি ও নীলছবি দেখে এতো বেশী আমাদের ফ্যান্টাসির জগতে বসবাস সে আর কহতব্য নহে। যৌনতা দুইজন নারী পুরুষের পারষ্পরিক তীব্র আকর্ষণের ফলাফল। সঙ্গম থেকে নারীপুরুষ তাদের প্রাপ্য আনন্দ খুঁজে নিক, বুঝে পাক—সেই কামনাই করি।
প্রথম প্রকাশ: ২রা ডিসেম্বর ২০১৬
by Jahid | Jan 18, 2023 | করপোরেট অবজারভেশন, দর্শন
কয়েকজন অগ্রজ, সহকর্মী বা অধীনস্থদের চলতি কোন আলোচনায় অংশ নেবেন কি নেবেন না, সেটা বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নেওয়া ভাল। আমার করপোরেট জীবনে এমন অনেকবার হয়েছে, কয়েকজন সমবয়সী সহকর্মী একটা কিছু নিয়ে কথা বলছি, হাসাহাসি করছি, হুট করে আমার কোন ঊর্ধ্বতন এসে যে কোন একটা শব্দ ধরে আমাদের আলোচনায় ঢুকে গেলেন। অথবা জিজ্ঞেস করলেন , কি ব্যাপার কি নিয়ে আলোচনা করছেন ? মুশকিল হচ্ছে, যুবাবস্থায় ও করপোরেট চাকুরেরা চা-পানের বিরতিতে হয় চিরন্তন নারীদেহ , যৌনতা অথবা কোম্পানির কোন অনিয়মের ব্যাপারে কথা বলে। এখন ঊর্ধ্বতন কেউ জিজ্ঞেস করে ফেললে উত্তর দেওয়ার বাধ্যবাধকতা থাকে ! সেই সময়ে, আমাদের মধ্যে হাজির জবাব দেওয়ার ক্ষমতা যার ভালো সে ধুনফুন কিছু একটা বলে ঘটনা অন্যদিকে মোড় নেওয়াতো। বস-কে তো আর বলা যায় না, আমরা মাধুরী দীক্ষিতের দেহবল্লরী বা ‘বে ওয়াচ ’ নিয়ে আলোচনা করছিলাম।
আমার স্বল্প অভিজ্ঞতায় কয়েকজন বসের মধ্যে মাত্র একজনকে পেয়েছি, যার চলতি আলোচনায় অনাবশ্যক অনুপ্রবেশের পরিমিতি বোধ ছিল। আর বেশিরভাগ ঊর্ধ্বতনদের এই ব্যাপারে পরিমিতিবোধের অভাব আছে। পরিস্থিতি না বুঝে হুট করে আরেকটি আলোচনায় ঢুকে পড়তেই পারেন যে কোন ঊর্ধ্বতন। কিন্তু সেটা যে প্রায়শ: বিশ্রী পরিস্থিতির সৃষ্টি করতে পারে, সেটা তাঁরা ভুলে যান।
হ্যাঁ, উচ্চকিত কণ্ঠে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে, ঢুকে পড়ুন, আপনার মতামত দিন। তামিম ইকবালের খেলার সমালোচনা করুন। কিন্তু মাঝারি বা নিচু কণ্ঠের আলোচনায় অনুপ্রবেশ করার আগে পরিমিতিবোধ দেখানো উত্তম।
প্রথম প্রকাশ: ১৮ই জানুয়ারি,২০১৭
by Jahid | Jan 18, 2023 | ছিন্নপত্র, দর্শন, লাইফ স্টাইল
ফেসবুককে আমার প্রথম থেকেই মনে হতো একটা ঘরোয়া আড্ডার মতো। একটা লিটল ম্যাগাজিন পড়ার অনুভূতি থাকত। লিটল ম্যাগাজিনগুলোতে যেমন সারাক্ষণ তরতাজা মচমচে স্বাদু অনুভূতির ছাপানো হরফ থাকে , সেইরকম । এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে পরিচয় হয়েছে। অসাধারণ কিছু মেধাবী লেখকের দৈনন্দিন দিনলিপি পড়ার সুযোগ ঘটেছে। আমি আরো বেশি রাজনীতি ও সমাজ সচেতন হয়েছি। নবীন প্রজন্মের কিছু চিন্তক , দার্শনিক , কবি ও সাহিত্যিকদের লেখা প্রতিদিন পড়ার সৌভাগ্য হচ্ছে। এঁদের একজন সতীর্থ আহসান। গতকাল , কিছু কথোপকথনের পরে, তিনি আমার লেখালেখি সম্বন্ধে কিছু বললেন। আমার কাছে ,সেটা অসংখ্য লাইক , লাভ, ওয়াও ইমোজি চেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর অনুমতি নিয়েই নিজের ওয়ালে পোস্ট করলাম।
“ আপনার লেখাজোকা ফেসবুকে যা প্রকাশিত হতো, মাঝেমধ্যে পড়া হত। হয়তো রিএকশন দিতাম, কখনো কখনো দিতাম না। আপনি মূলত প্রবন্ধ ঘরানার লেখা লিখে থাকেন। মোটামুটি লম্বা লম্বা বাক্যে। পড়তে শুরু করলে শেষ না করে ওঠা যায় না। যেন শ্বাসরুদ্ধকর কোনো ফিকশন পড়ছি, এমন একটা অনুভূতি জাগে। সেই টানা টানা শ্বাসরুদ্ধকর বাক্যগুলোর মাধ্যমে যে চিন্তার প্রকাশ ঘটান সেটা সব সময়ই কোনো না কোনো ভাবে চিন্তা উদ্রেককারী হয়ে থাকে।
পরিচ্ছন্ন ভাষা আর গোছানো চিন্তা আপনার লেখার প্রধান বৈশিষ্ট্য। বোঝা যায় আপনি দুনিয়াকে অবহেলিত শোষিত পীড়িত মানুষের দৃষ্টিকোণ থেকে দেখেন। গণমানুষের স্বার্থের বিরুদ্ধে যায়– এমন কোনো আচরণ আপনাকে ক্রুদ্ধ আর ব্যথিত করে। সেই মনোভাবকেই আপনি শৈল্পিক ভাষায় উপমায় প্রকাশ করেন। আমি শুধু অনুরোধ করব, এই ক্রোধ/দুঃখ প্রকাশের পাশাপাশি আরেকটা স্টেপ যোগ করুন। যেটা হচ্ছে, সেই বিপর্যয়টা কীভাবে কাটিয়ে উঠা যায় সেটার পরামর্শ দিতে পারেন। দেশি বিদেশি নানা উদাহরণ সহযোগে। এতে আমার মনে হয়, আপনার লেখাটার গুরুত্ব আরো বাড়বে। আপনি নিজে কী, নিজে ঠিক বুঝতে পারছেন না, এর কারণ আত্মবিশ্বাসহীনতা। এইটা একটা মারাত্মক ব্যাধি জাহিদ ভাই। এই রোগে যারে ধরে সে সাধারণত মাথা তুলে দাঁড়াতে পারে না।
এবার আরেকটা কথা শুনেন। আপনি থাকেন ২ নাম্বার রোডে। আর আমি থাকতাম ৩ নাম্বার রোডে। আপনার ঠিক বিপরীত রোডেই। আপনি বেশ কয়েকবার আড্ডার নিমন্ত্রণ জানিয়েছিলেন। আমি প্রায়ই আপনার বাসার সামনে দিয়ে হেঁটে আসতাম। কিন্তু আপনাকে জানিয়ে যাওয়া হতো না। কারণ, সেই তীব্র হীনমন্যতা। আমি ওখানে থাকতাম, একাই লাগত। আপনার সাথে প্রায়ই আড্ডা দিতে ইচ্ছা হতো। সাহিত্য আড্ডা আর কি। কিন্তু তখনই আমার পূর্ব অভিজ্ঞতার কথা মনে পড়ে যেত। এই জন্য দুঃখিত। সামনে কখনো গেলে, এই নেকাব আর রাখব না। এই যে আমার আত্মবিশ্বাসহীনতা, এইটা অনেকগুলো সম্ভাবনাকে খুন করে থাকবে। হয়ত মনের সব বাঁধা পেরিয়ে আপনার সাথে দেখা করতে পারলে আমাদের চমৎকার সব সাহিত্য-আড্ডার অভিজ্ঞতা ঘটতে পারত। আপনার পরামর্শ বা কথাবার্তা আমার লেখাকে সমৃদ্ধ করতে পারত। আমার কোনো পরামর্শ হয়ত আপনারও কাজে লাগত। কিন্তু আমার এই আত্মবিশ্বাসহীনতা সে সম্ভাবনাকে ধ্বংস করে দিলো।
আপনার লেখার হাত যথেষ্ট ভাল। চিন্তা পরিষ্কার। বইয়ে স্থান দেবার মত লেখা। শুধু একটু মনোযোগ আর আত্মবিশ্বাস বিনিয়োগের অভাব। মনে যা আসে, লিখতে থাকুন, তা যতই খারাপই হোক, এতে লেখার ফ্লো টা ঠিক থাকে। এই ফ্লো খুব ইম্পরট্যান্ট জিনিস। আর সময় পেলেই নানা বই পড়বেন। লেখার ফ্লো তৈরিতে বই পাঠের ভূমিকা অনেক। চিন্তাও সমৃদ্ধ হয়।
লেখা থেকে ধর্ম আর রাজনৈতিক বিষয়টা যেন সরাসরি না আসে তা খেয়াল রাখবেন। জানেনই তো এইদেশে মুক্তভাবে কথা বলার পরিবেশ নাই। একটা পদ্ধতি আছে, সেটার মাধ্যমে আপনি ধর্ম ও রাজনীতিকেও সমালোচনা করতে পারবেন। সেটা আপোষ পদ্ধতি বা ছলনা পদ্ধতি। এমনভাবে লিখতে হবে যাতে মনে হয় আপনি তাদের বিপক্ষের কেউ না। তাদেরই একজন। বন্ধ বান্ধব যেমন নিজেদের বন্ধু বান্ধবদের সমালোচনা করে। এই রকম আর কি। তবে লেখালেখির ক্ষেত্রে এই দুইটা বিষয় এড়িয়ে চলাই অধিকতর ভালো। লেখার মত দুনিয়ায় কত বিষয় আছে ভাই। তবুও এই দুইটাই যদি আপনাকে বেশি পীড়িত করে, তাহলে অবশ্যই ডিরেক্ট ম্যাথডে লিখবেন না। নানা ছলনার আশ্রয় নিবেন। এতে মূল কাজটাও হয়ে গেল, আপনিও টার্গেট হলেন না।
যা করুন, আর নিজেকে অবহেলা করবেন না। আপনাকে ক্লাসিক লেখক হতে হবে এই দিব্বি কে দিছে। আপনি একজন বুদ্ধিসম্পন্ন মানুষ হিশেবে আপনার মতামত প্রকাশ করবেন দুই মলাটের মধ্যে। এবং, সেটা খুব ভাল ভাবে সম্পন্ন করার যথেষ্ট যোগ্যতা আপনার রয়েছে। জাস্ট শুরু করে দিন।”
প্রথম প্রকাশঃ ১৮ই জানুয়ারি, ২০২০
by Jahid | Sep 29, 2022 | দর্শন, লাইফ স্টাইল
মারা খাওয়ার দর্শন:
এই যুগে সবাই কমবেশি চালাক ও স্বার্থপর। নিজেকে নিজে যতোই বলি না কেন , আমি সহজ সরল, কারো ক্ষতিবৃদ্ধি করি না ; কিন্তু একেবারে ধর্মপুত্তুর যুধিষ্ঠির তো আর কেউ নই। কেউ কেউ আছে যারা অতিচালাক ও অতিস্বার্থপর। তাদের নিয়েই কিছু কথা। আমরা যারা কম চালাক ও কম স্বার্থপর, তারা সামাজিক ও পারিবারিক জীবনে নানা রকম মারা খাই। মূলত: যারা বেশি চালাক ও অতিস্বার্থপর তাদের কাছ থেকেই খাই। খেয়েই ব্যথায় কাতরাই, সবাইকে দুঃখের কথা বলি, মনের দুঃখে বনে যাই অবস্থা।
কিন্তু যারা এক্সট্রিম শ্রেণির, তাদেরকে দেখে মনে হবে, কীভাবে কী দারুণভাবে তাদের জীবন ও সংসার চলে যাচ্ছে। একেবারে মসৃণভাবে। অথচ , আমরা প্রতিপদে হোঁচট খাচ্ছি, কেউ ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, কেউ সবার আগে কেড়ে নিচ্ছে, সবার আগে বিলাসব্যাসনে তৃপ্ত হচ্ছে, পৃথিবীর সামাজিক প্যারামিটারে যোগ্যতার অনেক বেশি অলৌকিকভাবে ছিনিয়ে নিচ্ছে, এবং এদের ধাক্কার চোটে আর অতিস্বার্থপরতায় আমরা কতিপয় আমজনতা মুষড়ে পড়ছি।
প্রশ্ন হচ্ছে তারাও কি মারা খায় না।
খায়। অবশ্যই খায়।
তবে সেটা কোনভাবেই তারা প্রকাশ্যে আনে না। কিল খেয়ে কিল হজম করে। শুধু বিজয়ী চেহারাটা দেখায়।
জীবনের মারা আপনাকে খেতেই হবে, কম আর বেশি।
আপনি হা হুতাশ করলে লোকে জানবে। চেপে গেলে কেউ জানবে না।
আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধার্মিক ও দার্শনিক আকাঙ্ক্ষা থেকে অতিস্বার্থপরদের মারা খাওয়া খুঁজে পাওয়ার প্রাণান্ত চেষ্টা দেখেছি কম স্বার্থপরদের ভিতরে। এটা মূলত সান্ত্বনা পাওয়ার চরম প্রয়োজনেই। আপনি মারা খেলেন, আরেকজন আজীবন মারা দিয়ে গেল, কিন্তু কোনভাবেই খেল না, সেটা তো মেনে নেওয়া কঠিন। এতো মনকষ্টে তো হৃদরোগে ভুগে অকালমৃত্যু হবে। তাই, চালাক-স্বার্থপরদের মারা খাওয়া খুঁজে পাওয়ার আনন্দ অসীম ও বেদনার ক্ষতে প্রলেপের মতো।
সুতরাং আপনি চোখকান খোলা রাখেন বা নাই রাখেন, আপনার চোখে পড়ুক বা নাই পড়ুক- অতিচালাক ও অতিস্বার্থপররা নানাভাবে মারা খাচ্ছে। কিন্তু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সেটার কিয়দংশও প্রকাশ্যে আসছে না।
প্রকাশকালঃ ১৭ই ফেব্রুয়ারি ২০২২
সাম্প্রতিক মন্তব্য