খুশবন্ত সিং এর জোকস

বহুদিন আগে এক বাঘ জঙ্গল থেকে লোকালয়ে চলে এসে ধীরে ধীরে মানুষখেকো হয়ে গেল। গ্রামবাসীরা ভয়ে অস্থির। সবাই একত্রিত হয়ে আলাপ-আলোচনা করছিল, কী করে এই অবাঞ্ছিত বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এক সাহসী শিখ সর্দার গোঁফে তা দিয়ে, হাতের পেশী ফুলিয়ে বলল, ‘আমি একাই এই মানুষখেকো...

উপলব্ধি: ৩৯

আবদুল্লাহ আবু সায়ীদ স্যার প্রায়শ: একটা কথা বলতেন, ‘অর্থহীন বেদনার কোন অর্থ নাই!’ আনন্দের সঙ্গে সঙ্গে বিষাদ আসে জীবনে। বিষণ্ণতা আছে, আছে হতাশার কাল। জীবনযাপনের ক্লান্তি আছে! জীবনের ক্ষয় আছে, গতিহীনতা আছে, বাঁধা আছে, ক্লেদ আছে। ওই যে হয় না, মেশিন চললে শুধু প্রোডাক্টই হয়...

প্রতীক্ষা।। রফিক আজাদ

এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি, হেমন্তে পাতা-ঝরার শব্দ শুনবো ব’লে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে- কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করবো… এমন অনেক দিনই তো গেছে কারো অপেক্ষায় বাড়ি ব’সে আছি- হয়তো কেউ বলেছিলো,...

ভৌতিক অভিজ্ঞতা

আমার কোন ভৌতিক অভিজ্ঞতা নেই। তবে, জীবিত একজন মানুষকে আমার ভূত বলে ভয় হতো। দাদাকে কবর দেয়া হয়েছিল মিরপুরের কালশী গোরস্থানে। আব্বা ছিলেন পরিবারের বড় ছেলে। ঈদ ও নানা পার্বণে দাদার গোরখোদক আমাদের বাড়িতে সাহায্যের জন্য আসত। আমি বলছি ৮০-৮১ সালের কথা। আব্বা সবসময় টুকটাক...

ইমিগ্রেশন আর র‍্যান্ডম সিলেকশন

ঠিক প্রতিবার নয়, প্রায়ই বিদেশের ইমিগ্রেশনে আমি র‍্যান্ডম  সিলেক্টেড হই। বিবেচনা করেন, আমার প্রোফাইলের খোমা দেখে কী মনে হয় আমি সন্ত্রাসী !   আফসোস!   শুধুমাত্র আমার মা বেঁচে থাকতেই আমার চেহারার প্রশংসা করতেন। এর পরে আর কেউ করেনা। খুব কাছের লোকেরা আমার হাজির জবার ও...

থ্রি ইডিয়টস অথবা কীভাবে ইঞ্জিনিয়ারিং পড়তে এলাম।

ছোটবেলায় আমার কাছে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র মানেই রনি ভাইয়ের মতো বেশী পাওয়ারের চশমা পড়া ভালো ছাত্র কেউ একজন। ১৯৭৯-তে আমরা মিরপুর পাইকপাড়াতে ভাড়া থাকতাম। বাড়ীওয়ালার ছোট-ছেলে রনিভাই ঢাকা কলেজের ছাত্র আর বুয়েটের জন্য পড়াশুনা করতেন। রাজ্যের এলোমেলো বই , গ্লোব , খেলনা,...

ছবির দেশে, কবিতার দেশে।। সুনীল গঙ্গোপাধ্যায়

“একদিন এই পৃথিবীর আর কিছুই থাকবে না শুধু এক অন্ধ অবস্থান , যেখানে শুধু বিভ্রান্ত দিন আর রাত্র ঘোরে- বিশাল আকাশের নীচে যেখানে ছিল অ্যান্ডিজ পর্বতমালা সেখানে একটিও পাহাড় নেই, এমনকি একটা গিরিখাতও না পৃথিবীর সমস্ত প্রাসাদ ও বাড়িগুলোর মধ্যে শুধু টিকে থাকবে একটিমাত্র...

উপলব্ধি: ৪৬

The Small Changes make big difference! আমার এক ক্রেতার কাছ থেকে শেখা। ও আমাকে প্রায়ই মনে করিয়ে দিত। ছোট একটা বাক্য, সামান্য একটা হাসি যেমন কারো মনে আপনার ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে ; তেমনি সামান্য একটু অবহেলা, কটু কথা ঠিক উল্টোটা করতে পারে। যোগাযোগের...

উৎপলকুমার বসু। অগ্রন্থিত কবিতা ৫ । প্রথম সংস্করণ ১৯৯৬

তুমি তো বৈচিত্র্যে নও , একটি নির্দিষ্ট রঙে স্থির আছো যার নাম ধূপছায়া । এ-রঙের প্রকৃতি কেমন তা যদি জানতে চাও তবে একদিন প্রবল বৃষ্টির শব্দে জেগে উঠতে হবে। দেখে নিয়ো জানালা খোলা। হয়ত বা বন্ধ আছে, কোনোটারই কাচ নেই। কাঠের চেয়ারটেবিল জলে ভাসছে। আজ ছুটি। ছাত্ররা উধাও। তুমি...

নানা দর্শনের দোলাচল

একেক সময় একেক দর্শনে প্রভাবিত বা আক্রান্ত হয়েছি। একটা সময় গেছে সারারাত এটা ভেবে যে , পৃথিবীতে আমার মতো একটা অপদার্থের আদৌ কি প্রয়োজন ! "এই জীবন লইয়া আমি কি করিব?" টাইপ বঙ্কিমীয় চিন্তা! একটা সময় গেছে , বিস্মিত হওয়ার ; একটা সময় গেছে, কবিতা পড়ার, কবিতা লেখার চেষ্টায়(!!!)...

ফেসবুকের বন্ধুতালিকা

বন্ধু-তালিকা পূর্ণ হয়নি, কিছু আছে বাকী। কিন্তু মাঝে মাঝে আমাকেও যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। যাঁদের লেখা আমাকে থমকে দেয়, চিন্তা করতে বাধ্য করে, মনে হয়, আরে ! এই লোকের সঙ্গে আমার আগে কেন যোগাযোগ হয়নি ! তাঁদেরকে বিনীতভাবে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাই, কেউ অ্যাকসেপ্ট...

read more

গুগল বিস্ময় কেড়ে নিয়েছে

শৈশব ও কৈশোরে প্রিয় গানের সোর্স ছিল নিজের রেকর্ড প্লেয়ার অথবা শেষ দুপুরে রেডিওর অনুরোধের আসর। সবচেয়ে জনপ্রিয় ইংরেজী গান ও প্রায়শ: অন্যভাষার গানগুলো বাজাতেন এঁরা । কোন কোনদিন একটা প্রিয় গান সকালবেলায় মাথায় ঢুকে বসে থাকত। সারাদিন পড়ার টেবিল , স্কুল , কোচিং সেই গান...

read more

জন্মদিনের কথকতা (২০১৬)

এই জন্মদিনে অগ্রজ, অনুজ ও সতীর্থদের বহুমাত্রিক অন্তর্জালিক ( ইন্টারনেটের ভার্চুয়াল) শুভেচ্ছায় আপ্লূত হয়ে গেছি। গতকাল থেকে কিছু কথা ঘুরছিল মাথায়। টুকে রেখে যাই, পরে ফিরে এসে দেখতে পারব। আসলে শহুরে নিম্নমধ্যবিত্তদের জন্মদিন নিয়ে তো তেমন কোন আনুষ্ঠানিকতা ছিল না আশির দশকে...

read more

উপলব্ধি: ১৪

যে কোন বয়সে, যে কোন অবস্থায় এক বা একাধিক বন্ধু থাকা আবশ্যক কিংবা এক বা একাধিক বন্ধু খুঁজে নেওয়া উচিৎ, যার বা যাঁদের সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু করে নিজের যৌন ব্যর্থতা অবধি। বিষয়-ভেদে শেয়ার করার জন্য কয়েকজন হলেও ভালো। মনের কথা খুলে বলার...

উপলব্ধি:১৩

পরিপার্শ্বের সঙ্গে সঙ্গে নিজের পরিবার-পরিজনের সঙ্গে মানুষের আন্তঃসম্পর্ক কী রকম হওয়া উচিৎ-- সেটা গত কয়েক হাজার বছর ধরে মহাপুরুষ, সাধু সন্ন্যাসী ও ধর্মগ্রন্থগুলো মৃদুভাষায় উপদেশ ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে করে যাচ্ছে। পুঁজিবাদী সমাজে ব্যক্তির অবস্থান তৈরি করা থেকে শুরু...

উপলব্ধি: ১২

ধর্ম ও নৈতিকতার পারস্পরিক সম্পর্ক হাজার বছর আগে ছিল। আধুনিক পুঁজিবাদের এই যুগে ধর্ম ও নৈতিকতার পারস্পরিক কোন সম্পর্ক নেই। ধার্মিক লোক মানেই সৎ, নৈতিক, বিবেকবান, উপকারি, মহৎ লোক নয়। সংশয়ী, অজ্ঞেয়বাদী, প্রচলিত ধর্মে অবিশ্বাসী লোকেরাও অসম্ভব নৈতিক ও বিবেকবান হতে পারেন।...

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

যে শহরে আমি নেই আমি থাকব না। আবিদ আজাদ

যে শহরে আমি নেই আমি থাকব না সে শহরে যুদ্ধ শেষের ভাঙা পোড়া একটা এয়ারপোর্টের মতো বেঁচে থাকবে তুমি তোমাকে ঘিরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে স্কার্টপরা বুড়ি বার্মিজ মহিলার মতো ভৌতিক নির্জনতা তোমাকে ঘিরে সারাক্ষণ ঝুলে থাকবে তছনছ তারের জটিলতা লতাগুল্মময় ক্রেনের কঙ্কাল, জংপড়া...

read more

দুটি দুই দশকের আলাদা গল্প।

দুটি দুই দশকের আলাদা গল্প। শৈশব-কৈশোরের কাহিনী আরেক দশকে এসে কীভাবে মনে প্রশ্ন তোলে, সেটা পড়ার পরেই জানা যাবে। আশির দশকে মহল্লার শিক্ষিত মধ্যবিত্ত বড়ভাইদের প্রবাসে উপার্জনের জনপ্রিয় একটা গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়া এবং জাপান। পকেটভর্তি টাকা নিয়ে ফিরে এসে মহল্লার...

কর্পোরেট অবজার্ভেশন ( শিল্পীজীবন )

অনেকদিন আগে ট্রেডের এক বড়ভাই কথাচ্ছলে আমাদের কর্পোরেট জীবন নিয়ে বলেছিলেন--' আমাদের জীবন অনেকটা সঙ্গীতশিল্পীদের মতো। যতক্ষণ কণ্ঠে গান আছে,ধবধবে চাঁদোয়া, পরিষ্কার স্টেজ, যন্ত্রের টুং টাং , গুণমুগ্ধ শ্রোতা, হাততালি, কতকিছু! 'কণ্ঠে গান নাই, কে শুনবে ওই মাধুর্যহীন, বেসুরো...