বিজনেস ক্লাস

সারাবছরের অফিসের ট্রাভেলে হঠাৎ হঠাৎ একবার দু’বার বিজনেস ক্লাসে আপগ্রেড পাই, নিতান্তই মাইলেজের বদৌলতে ; তাও হয়তো কোন শর্ট ফ্লাইটে। নিম্নশ্রেণী থেকে উচ্চশ্রেণীতে উত্তরণের এই ব্যাপারটা কিন্তু আমি বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করি। সারাক্ষণ এয়ারহোস্টেস ব্যতিব্যস্ত আপনাকে নিয়ে।...

কর্পোরেট অবজার্ভেশন ( সততার শ্রেণিবিন্যাস )

সততার নানা রকমফের আছে-- আর্থিক, ধার্মিক, আত্মিক, শারীরিক ইত্যাদি। শুধু অর্থনৈতিক সততার ব্যাপারে নিজস্ব কিছু স্বগতোক্তি! মোটা দাগে, আমার দেখা তিনটি শ্রেণী আছে। আমি জাজমেন্টাল হতে চাচ্ছি না, কারণ আমি নিজেও একটা গ্রুপে পড়ি ! প্রথম শ্রেণী :  আপনি নিখাদ অসৎ। আপনি জানেন,...

কর্পোরেট অব‌জার্ভেশন (ম্যানেজমেন্ট পদ্ধতি )

ম্যানেজমেন্ট চালানোর অসংখ্য পদ্ধতি আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন পন্থা আবিষ্কৃত হচ্ছে। প্রচলিত জনপ্রিয়তম পদ্ধতি হচ্ছে অধীনস্থ সাথে একটু দূরত্ব রেখে হুকুম করে বা ডিরেক্ট করে সবকিছু ম্যানেজ করা । অধুনা ইন্টারনেটের বহুল মোটিভেশনাল স্পিকারদের কল্যাণে কোচিং ম্যানেজমেন্ট...

কর্পোরেট অবজার্ভেশন ( তোতা কাহিনী )

এক লোক তোতা পাখি কিনতে দোকানে গিয়েছে। অনেক ঘুরে এক দোকানে থিতু হলেন। দোকানদার সারিবদ্ধ তিনটা তোতা পাখিকে দেখিয়ে বলল , একদম বাম দিকের তোতা পাখির দাম ৫ হাজার টাকা! : এতো দাম ? : শোনেন, এই তোতা পাখি বাংলা, ইংরেজি আর হিন্দি ৩টা ভাষায় অনর্গল কথা বলতে পারে!! পরের তোতা...

উপলব্ধি: ২৩

যে অবস্থানেই থাকুন না কেন, কর্মস্থলে, পরিবারে, বন্ধুমহলে-- যতদূর পারেন ভণ্ডদের এড়িয়ে চলার চেষ্টা করুন। বিশেষ করে আপনার একই সমান্তরালে ,কাছাকাছি অর্থনৈতিক ও সামাজিক অবস্থানে যারা আছেন এবং আপনি মোটামুটিভাবে যাদের চিহ্নিত করতে পারেন তাদের কথা বলছি। এর চেয়ে বরং সমাজের...

কর্পোরেট অবজার্ভেশন (জব ডেসক্রিপসন)

বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে Job Description বা Job Responsibilities--ব্যাপারটি সূর্যালোকের মত স্পষ্ট ও আবশ্যকীয় হলেও সবচেয়ে অবহেলিত একটা বিষয়। নিয়োগ-দাতা ব্যাপারটাকে তেমন গুরুত্ব দেন না । BDJobs ঘেঁটে আরও কয়েকটি বিজ্ঞপ্তি থেকে Job Responsibilities কপি-পেস্ট করে দেন।...

ইতি, তোমারই ঢাকা। সিনেমা রিভিউ

১৯৮৮ সাল। এসএসসি ৮৯ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানের জন্য বই, ফুল ইত্যাদির আয়োজন করা কমিটিতে কী মনে করে শ্রেণি শিক্ষক আমাকেও রাখলেন। আমরা তখন, দস্যু বনহুর, মাসুদ রানা, ওয়েস্টার্ন, তিন গোয়েন্দা, কিশোর ক্লাসিকে ডুবে আছি। সেবা প্রকাশনীর পেপারব্যাক এডিশনের বাইরে , লাইব্রেরিগুলোর...

কোভিড বনাম আরব্য রজনীর জেলে ও সুলাইমান বাদশাহের বোতলবন্দি জিনের গল্প

আরব্য রজনীর জেলে ও সুলাইমান বাদশাহের বোতলবন্দি জিনের গল্প সেই কবে শোনা। ঘটনার বিশদ কিছুটা মনে ছিল। জেলের বিস্ময় ছিল, যে জিন দেড় হাজার বছর অভিশপ্ত নিশ্ছিদ্র অন্ধকারে বন্দী ছিল তাকে উদ্ধার করার পর উদ্ধারকারীকেই সে কেন হত্যা করতে চাইল। অকৃতজ্ঞতারও তো একটা সীমা থাকে !...

কোভিড ও স্বাস্থ্যবিধি কিংবা পূর্ববঙ্গের গল্প

কোন এক গুণী, কোন এক সময় বলেছিলেন, বাঙালি হচ্ছে পশ্চাদ্দেশের মতন, সর্বদাই দ্বিখণ্ডিত। যথারীতি কোভিড নিয়েও বাঙালি দুইভাগে বিভক্ত। কেউ কোভিডকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের চরমে আর কেউ অতিমাত্রায় আতঙ্কিত হতে হতে শুচিবায়ুগ্রস্ত রোগী। দুটোর কোনটাই স্বাস্থ্যকর নয়। কোভিড পরিস্থিতি...

কর্পোরেট অবজার্ভেশন ( বন্ধুত্ব ও ব্যবসা )

বাংলাদেশের অন্যতম রপ্তানি মুখী শিল্প হচ্ছে গার্মেন্টস সেক্টর। ঘুরে ফিরে সব পেশার ও বিষয়ের লোক এসে জড়ো হয়েছেন এখানে। বছর বিশেক আগেও বলতাম ডাক্তার - ইঞ্জিনিয়ার ছাড়া সবাই আছে আমাদের গার্মেন্টস সেক্টরে ! বছর দশেক পরে সেই কথা প্রত্যাহার করতে হল। কমপ্লাইয়েন্সের ধাক্কায়...

শিশুদের টিভি আসক্তি

খেয়াল করলাম আমার ষষ্ঠ শ্রেণী পড়ুয়া জ্যেষ্ঠা কন্যার টিভি আসক্তি হয়েছে। বছর দুয়েক আগেও কার্টুন চ্যানেল প্রীতি ছিল। কারো বুদ্ধিতে কীভাবে যেন সবকটি কার্টুন চ্যানেল ব্লক করে দিয়েছিলাম দুই কন্যার মানসিক স্বাস্থ্যের স্বার্থে। কৈশোরে পা দিয়ে ও স্কুলের বন্ধুদের প্রভাবে ,এখন...

read more

টোনাকাহিনী ( কনিষ্ঠা টুনটুনির ইশকুল )

যাহা অবশিষ্ট ছিল ও যাহার আশংকা করিতেছিলাম তাহাই হইয়াছে ; কনিষ্ঠা টুনটুনি বিদ্যালয়ে তাহার সহপাঠিনীকে শারীরিকভাবে লাঞ্ছনা করিয়াছে। শ্রেণি শিক্ষিকার সঙ্গে সাক্ষাৎ করিবার জন্য টুনির ডাক পড়িয়াছে। দুরালাপে কথা কহিবার সময় টুনি কনিষ্ঠা টুনটুনির বিদ্যালয়ে যাইবার প্রাক্বালে...

read more

প্রবাসীরা কেন ফিরে আসতে পারেন না

কিছুদিন  আগে , ২০১৩ সালের একটা স্ট্যাটাস রিপোস্ট করেছিলাম প্রবাস জীবন নিয়ে । কেন জানি না , কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু মর্মাহত হয়েছেন। কেউ অবলীলায় বলেছে ‘ আঙুর ফল টক’ বলেই নাকি আমি প্রবাস জীবনের সীমাবদ্ধতাগুলোকে অনাবশ্যক গুরুত্ব দিয়েছি। প্রারম্ভিক ক্ষমা প্রার্থী হওয়া স্বত্বেও...

read more

উপলব্ধি: ৫

শৈশবে পরিবারের গুরুজনদের কাছ থেকে শুরু করে পাঠ্যবইয়ে ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি…’ তে আমাদের অভ্যস্ততা। এখনো প্রতিদিন আমরা শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য নানা অভ্যাস গড়ে তোলার বিজ্ঞাপনে জর্জরিত। কিন্তু সত্যি বলতে কী, আমি বিশ্বাস করি...

উপলব্ধি: ৪

ডু নট লেট আদার ডিফাইন ইয়োরসেলফ। নিজেকে অন্যের দ্বারা সংজ্ঞায়িত হতে না দেওয়াই শ্রেয়। সংবেদনশীল মানুষ হিসাবে আত্মোপলব্ধির, নিজেকে জানার প্রতিনিয়ত চেষ্টা ছিল। এটা থাকা উচিৎ। অন্য কেউ এসে অকস্মাৎ আপনার দুর্বলতা চিহ্নিত করে, আপনার সব আত্মবিশ্বাসের মূলে বিষ ঢেলে দেবে সেটা...

উপলব্ধি: ৩

নিজের সঙ্গে নিজে ও নিজের পরিবারের সঙ্গে সবসময় সৎ থাকতে হয়। পরিবারের প্রতি আপনি যেমন সহানুভূতিশীল,অসীম মমত্ববোধ করেন; নিজের প্রতিও একই রকম মমতা, সমঝোতা ও থাকা দরকার। এই অন্যায্য পৃথিবীতে বেশিরভাগ মানুষকে সারাক্ষণ পরিবেশ প্রতিবেশের সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে হয়। বাইরের...

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

নিজের কথা।। রবীন্দ্রনাথের অপ্রকাশিত চিঠি

আমার বোধ হচ্চে সায়ান্সে চিঠিলেখার পাঠই একেবারে উঠিয়ে দেবে—যাকে আজ চিঠি লিখতে হয় সেদিন তাকে তার আওয়াজসুদ্ধ একেবারে সামনে হাজির করে দেবে। কিন্তু সে হলে কি ভালো হবে ? নয় অক্টোবর উনিশশো আঠাশ। নিজের কথা।। রবীন্দ্রনাথের অপ্রকাশিত...

read more

দৃশ্যপট বদলে যাচ্ছে

দৃশ্যপট বদলে যাচ্ছে ঢাকার , মিরপুরেরও।( উল্লেখ্য , আমি মিরপুরে থাকি গত ৩৫ বছর ধরে।) চোখ আটকে আটকে যাচ্ছে বড়ো রঙচঙে বিজ্ঞাপনের বিলবোর্ডে বা উঁচু বিল্ডিং এর গায়ে। ১০ নাম্বার গোলচত্বর পার হলেই সেনপাড়া পর্বতা, কাজীপাড়া শেওড়াপাড়া শুরু। এতো বেশী হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে...

কর্পোরেট অবজার্ভেশন ( মালিক-কর্মকর্তাদের উটপাখির আচরণ )

'আমি কিছুতেই বুঝব না'- এইরকম প্রতিজ্ঞাবদ্ধ কাউকে কিছু বোঝানো অসম্ভব। প্রতিষ্ঠানের ক্ষমতাধররা নিজের বোঝার বাইরে কিছু বুঝতে চান না- সে যেভাবেই তাঁদেরকে বোঝানো হোক না কেন। বঙ্কিমের ‘ কমলাকান্তের দপ্তর’-এর কমলাকান্ত চারপাশে অজস্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-কে অনুল্লেখ্য...