উপলব্ধি: ৮

শুধু বুদ্ধিমান লোকে আর শক্তিশালী লোক বেঁচে থাকবে অন্যেরা মরে যাবে, পৃথিবীটা মোটেও সেই নিয়মে চলে না। কয়েক হাজার বছর ধরে নির্বোধ, শুক্রাণুর ব্যাপক অপচয় হিসাবে খ্যাত বহু ব্যক্তির ক্ষমতার আস্ফালন দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। অযোগ্য, দুর্বল, অপ্রয়োজনীয় ব্যক্তিদের...

প্রসঙ্গ সড়ক দুর্ঘটনা

আশির দশকের দৈনিক পত্রিকায় সরকারী-বেসরকারি নিউজের পাশাপাশি প্রতি সপ্তাহের লিড নিউজ কী হতো, কারো মনে আছে? আমার মনে আছে। হয় আরিচা মহাসড়কের বা অন্যকোন মহাসড়কের দুর্ঘটনার ছবি, সারিবদ্ধ লাশ , নীচে ক্যাপশন “এভাবে আর কতোদিন?” অথবা, লঞ্চ দুর্ঘটনায় অর্ধশত নিহত, শতাধিক নিখোঁজ।...

কর্পোরেট অবজার্ভেশন ( বস ম্যানেজমেন্ট )

১। কর্পোরেট দুনিয়ায় আপনাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা করে যেতে হবে। সমান পরিশ্রমী হলেও , এক শ্রেণী আছে যারা ডিমপাড়া মুরগীর মতো প্রতিটি প্রাত্যহিক ডিম-প্রসবের পরপরই সমস্ত কোম্পানির মালিকপক্ষ থেকে শুরু করে, ড্রাইভার –দারোয়ানদেরকেওকে জানিয়ে দেয় সদ্যই ডিম পাড়া...

বাঙালি হাসে না কেন!

বহুবছর আগে পড়েছিলাম। সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা গল্প সংকলনের নাম ছিল ‘মাপা হাসি চাপা কান্না’। আজ বিকালে বসে ভাবছিলাম-- শিক্ষিত বাঙালি মেপে হাসে কেন ? হাসলে দাঁতের ফাঁক দিয়ে বুদ্ধি বের হয়ে যাবে বলে কী কম হাসে অথবা হাসতেই চায় না। লক্ষণীয় যে, লেখক ও মানুষ হিসাবে যারা...

কর্পোরেট অবজার্ভেশন (প্রতিষ্ঠান ও স্ব-মূল্যায়ন)

মোটামুটি সর্বোচ্চ তিন বছর ; বেশীও না কমও না ! তিন বছর পরপর কোম্পানির সঙ্গে কর্মচারীর অবস্থান কি অবশ্যই পুনঃমূল্যায়ন/ রি-ইভালুয়েট করা উচিত। বিগত  তিনবছরে বেতন, বোনাস, পজিশন ও অন্যান্য সুবিধাসমূহ নির্দিষ্ট গতিতে থেকে থাকে;  তাহলে কর্মচারী  সঠিক কোম্পানিতে আছেন বলে ধরে...

উপলব্ধি: ২৫

টানেলের দুইদিক থেকেই দেখার চেষ্টা করুন। আমাদের ধর্মে ও ইতিহাসে ঘুরে ফিরে এই কথা বহুবার বলা হয়েছে, ব্যক্তির আচরণ বুঝতে হলে, আপনি নিজে তাঁর অবস্থানে কী করতেন সেটা একবার হলেও উপলব্ধি করার। কোন পরিস্থিতিতে ব্যক্তি কী ধরণের আচরণ করতে পারে সেটা ঐ ব্যক্তির অবস্থানে নিজেকে...

বুটজুতো। সুবোধ সরকার।।

এটাই রীতি, এটাই চলে আসছে পৃথিবীতে পায়ের মাপে তৈরী হয় জুতো জুতোর মাপে তৈরী হয় না পা। রাষ্ট্র যখন এগিয়ে দেয় বুট বলে, ‘ ঢোকাও, পায়ে ঢোকাও ’ চেঁচিয়ে বলি, ‘ ও জুতো আমার পায়ে হচ্ছে...

করোনার শুরুতে

১৯৭১ সালের যুদ্ধকালীন আতঙ্ক আর ভয়াবহতার কথা আম্মার মুখে শুনেছি কয়েকবার। কীভাবে তাঁদের দিন যেয়ে সন্ধ্যা নামত আর সারাটা দিন যেতো পাকিস্তানী আর্মির নৃশংসতা আর ধারেকাছে ওদের পৌঁছে যাওয়ার নানা গুজবে । সন্ধ্যা হলেই ভুতুড়ে নিস্তব্ধতা। কুপি ও হ্যারিকেনের টিমটিমে আলোয় দ্রুত...

ঘরটা একটু অগোছাল।। প্রেমেন্দ্র মিত্র

ঘরটা একটু অগোছাল থাক, উঠানে একটু ধূলো। খাড়া দেওয়ালের কঠোর জ্যামিতি ভাঙতে বন্য লতাটা তুলো। অন্তরে কিছু সংশয় থাক ভাষায় একটু দ্বিধা, কিছু ভুলচুক কাটাকাটি নিয়ে জীবনের মুসাবিদা। নিরেট সত্য , নিখুঁত মাধুরী, ছাপানো-ই মেলে কিনতে শুধু নির্যাস চায় না হৃদয় পুষ্পতরুর বৃন্তে। কিছু...

নারীপুরুষের চিরন্তন সম্পর্ক নিয়ে মনীষীদের কিছু বাণী

১। মেয়েদেরই বিস্তর অলংকার সাজে এবং বিস্তর মিথ্যাও মানায়। রবীন্দ্রনাথ ঠাকুর।। ২। চমৎকার একটি প্রশ্ন, যার কোন উত্তর নেই।প্রশ্নটি হলো, একজন নারী কি চায় ? সিগমুন্ড ফ্রয়েড।। ৩। একবার পুরুষের সমান হলেই নারী তারচেয়ে শ্রেষ্ঠ হয়ে যায় । সক্রেটিস।। ৪। কথা বলার যন্ত্র আসলে আমি...

বাঙালী বিস্মৃতি প্রবণ জাতি

আমাদের জনপ্রিয় এক কথাসাহিত্যিক বাঙালীকে অ্যাকুরিয়ামের রাখা গোল্ডফিশের সঙ্গে তুলনা করেছিলেন। গোল্ডফিশ নাকি অ্যাকুরিয়ামের একপাশ থেকে আরেক পাশে যেতে যেতে ভুলে যায় খেয়েছিল কীনা। খায়, হজম হয়ে , যায় , ত্যাগ করে আবার খায় ! এদের স্মৃতিশক্তি ৩ সেকেন্ডের কাছাকাছি। তথ্যের আদৌ...

read more

জাপানি সামুরাই যোদ্ধা ও করোনা সমাচার

জাপানে সামুরাই যোদ্ধা ও তাদের ক্ষুরধার তরবারি নিয়ে নানা গল্প প্রচলিত আছে। এই গল্পটি অনেক আগে শোনা, ডিটেইল মনে করতে পারছিলাম না। নেটে বেশ কয়েকটা ভার্সন পেলাম। মূলত: চাইনিজ অথবা ইহুদিদের কূটবুদ্ধিকে ব্যঙ্গ করার উদ্দেশ্যে যে যার মতো গল্পটির রূপান্তর করেছে। পাঠক ইচ্ছে...

read more

প্রসঙ্গ শিক্ষা ও বিভেদ

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার পক্ষে অনেক গবেষণা করে কিছু লেখা মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার প্রজন্মের যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে যা উপলব্ধি করেছি, দেখেছি তাই বলার চেষ্টা করি। অনেক রেফারেন্স বই ঘেঁটে ভারী ভারী লেখকের নাম দিয়ে প্রবন্ধ লেখা আমার সাধ্যাতীত। লেখা বড় হয়ে...

read more

উপলব্ধি: ৩১

কিছু কিছু ইংরেজি শব্দের একদম শতভাগ বাংলা প্রতিশব্দ খুঁজে পাওয়া যায় না। এই যেমন Gut Feelings এর সঠিক বাংলা খুঁজে পাচ্ছি না। অন্তর্দৃষ্টি, অবচেতন, প্রজ্ঞা, বোধ অনেককিছুই হতে পারে। ব্যাপারটা এমন যে, কোন কোন সিদ্ধান্ত মানুষ যুক্তি তর্কের বাইরে গিয়ে তাঁর সহজাত অনুভূতি থেকে...

উপলব্ধি:৩০

আমার জীবনের অন্যতম কার্যকরী ও ভালো একটা লার্নিং হচ্ছে –‘Changing yourself is much easier than changing the whole World.’

উপলব্ধি: ২৯

আমি সেই অর্থে কর্মঠ বা পরিশ্রমী লোক নই। এবং সম্ভবত: আলস্য থেকেই আমার অতিরিক্ত দায়িত্ব পালনের ব্যাপারে অনুৎসাহ আছে। তাই যখনই সুযোগ পেয়েছি, অফিসে ও পরিবারে নির্দিষ্ট কিছু দায়িত্ব পরবর্তী প্রজন্মকে হস্তান্তর করেছি। যে কাজ আমি অনেকদিন করার পরে একটা দক্ষতা অর্জন করেছি, খুব...

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

The Butterfly Effect : বিশ্বরাজনীতিতে জ্ঞানী পিঁপড়াদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ; দীর্ঘমেয়াদী ঘটনাপ্রবাহের ব্যাখার অনুপস্থিতি

অনেক আগে পড়া একটা সায়েন্স ফিকশন মাথায় ঘুরছে। A Sound of Thunder ( Ray Brudbury; 1952) উল্লেখ্য , একসময় আমি তিনবেলা খাওয়ার মতো প্রায় নিয়মিত বই পড়তাম। এখন তিনবেলার জায়গায় ছয় বেলা খাই, তবে বই পড়ি না। গুগোলকে জিজ্ঞাসা করতেই লিংক দিয়ে দিল। আগ্রহীরা পড়ে দেখতে পারেন।...

আমার শৈশবের যৌন শিক্ষা, আমাদের বেড়ে ওঠা ও আধুনিক বিকৃত প্রজন্ম

(পুরনো ও প্রিয় একটি লেখা, যা এই অস্বস্তিকর বাংলাদেশের জন্য সবসময় প্রাসঙ্গিক।) আজ সকালে কন্যাকে স্কুলে নামিয়ে দিয়ে ভাঙ্গাগাড়ীতে পুরনো সিডি খুঁজছিলাম, কিশোর কুমারের একটা বাংলা সিডিও পেলাম, চালু করতেই সেই ঐশ্বরিক দরাজ গলা বেজে উঠলো। “তারে আমি চোখে দেখিনি , তার অনেক গল্প...

প্রেক্ষাপট: টানবাজার , আফগানিস্তান ও নাইন-ইলেভেন এবং আমাদের অবদমিত সমাজের বাই-প্রোডাক্ট !

পুরনো প্রেক্ষাপটে লেখা, গত পরশুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে কিছু সংযুক্তি করে আবার লিখছি। প্রতিটি ধর্ষণ পুরুষ হিসাবে আমার মাথা নত করে দেয়। আমার বোন, আমার কন্যা ও আমার নারী সহকর্মীদের দিকে আমি চোখ তুলে তাকাতে পারি না। প্রতিটি ধর্ষণ আমাকে মনে করিয়ে দেয়, আমি...

টুসু আমার চিন্তামণি।।উৎপলকুমার বসু

সে হয় না। হয় পুরোটা পাগল হও, নয় তুমি মরে যাও। এই মাঠ মানুষ বিক্রির মাঠ, এইখানে তুলা ও রমণী একত্রে ওজনে ওঠে, এইখানে সর্প ও বৃশ্চিক একত্রে অপেক্ষা করে খদ্দের আসার, এই গৃহ জনহীন, এই দেহ ভাঙা হাট বটে— মরে গেলে হবে? তারও পরে খরচাপাতি আছে। উৎপলকুমার বসু।। টুসু আমার...

read more

আমেরিকা ভ্রমণ

কাউন্টারের আমেরিকান ভদ্রমহিলা আমার পাসপোর্ট নিয়ে অনেকক্ষণ বোর্ডিং পাশ বের করার চেষ্টা করে ব্যর্থ ! ফোন দিলেন অন্য কোথাও, ওপাশ থেকে কেউ আধাঘণ্টা ধরে একেকটা প্রশ্ন করে আর মহিলা আমাকে সেটা জিজ্ঞাস করেন, আমার আম্রিকান ড্রাইভিং লাইসেন্স ছিলো কিনা ? থাকলে কোথাও কোন দুর্ঘটনা...

কর্পোরেট অব‌জার্ভেশন ( ঢাকা ও মফঃস্বলের তরুণ)

বিষয়টি  একটু স্পর্শকাতর মনে হতে পারে। যেহেতু এটি একটি বাস্তবতা এবং আমাদেরকে প্রাত্যহিক এই পরিস্থিতির সম্মুখীন সবাইকে কমবেশি হতে হয় ; তাই কয়েকটা কথা বা আমার নিজস্ব অব্‌জার্ভেশন সবার সঙ্গে শেয়ার করা মনে হয় অনুচিত হবে না। ঢাকাকে নগর, মহানগর বা মেগাসটি বলা হলেও, এর...