গণতন্ত্রের সীমাবদ্ধতা ?!

গতকাল সারাটা দিন গেছে আমেরিকান গণতন্ত্র নিয়ে কূট-ক্যাচালে। ভেবেছিলাম আজ ক্ষান্তি দিই। কিন্তু আমার নিজস্ব পর্যবেক্ষণের সাথে কেউ একমত হোক বা না হোক, বলতে অসুবিধা কি ! ১৭৬০ সাল থেকে শুরু করে আজ ২০১৬ সাল ২৫৬ বছরে গণতান্ত্রিক পথ পেরিয়েছে আমেরিকানরা।পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম...

কর্পোরেট অবজার্ভেশন ( অভিনয় দক্ষতা )

পরিশ্রম, কাজের দক্ষতা, নিষ্ঠা, দায়িত্বজ্ঞান, দূরদর্শিতা, নিয়মানুবর্তিতা, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি গুণাবলী কর্পোরেট ঊর্ধ্বতনদের প্রাথমিক যোগ্যতা। এই গুণাবলী না থাকলে একটা অবস্থানে কেউই পৌঁছুতে পারেন না ! এই আবশ্যকীয়র পাশাপাশি মানুষ হিসাবে একজন ঊর্ধ্বতন কিভাবে তাঁর...

করোনা ও কলকাতার পকেটমার

আম্মার কাছে শোনা। সেকালে কোলকাতার পকেটমারদের নাকি খুব সুখ্যাতি ছিল। একই রকম ছিল গুলিস্তানের পকেটমারদের। একবার গুলিস্তানের পকেটমারদের সুনাম শুনে মফস্বলের এক লোক গুলিস্তানে এল ব্যাপারটা দেখার জন্য। সে বুকপকেটে একটা একশ টাকার নোট নিয়ে সারা গুলিস্তানে ঘুরে বেড়াতে লাগল।...

ধর্মের আছর

আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধুটি গত বছর দুয়েক ধরে তাবলীগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। তাঁর নানামুখী কর্মকাণ্ডে আমি অবাক, কাছের একজনের এতো আকস্মিক পরিবর্তন মেনে নেয়া মুশকিল। তাঁর ও তাঁর পরিবারের কী কী পরিবর্তন হতে পারে, সেই বিতং এ না যাই। দাড়ি রাখা ও কঠিন পর্দাপ্রথা ছাড়াও...

প্রসঙ্গ করোনাকালে স্কুল কার্যক্রম

বড্ডো বিরক্তি নিয়ে বলছি, বাচ্চাদের জন্য সীমিত আকারে হলেও স্কুলগুলো খুলে দেওয়া উচিৎ। এযাবৎ কালের বিগ ডেটা যা বলে, বাচ্চাদের শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ গুলো বয়স্কদের তুলনায় অনেক সজীব ও সুস্থ। কোভিড আক্রান্ত হওয়ার ও প্রাণহানির সম্ভাবনা তাঁদের অত্যল্প বা নেই বললে চলে। আর...

ছবির দেশে, কবিতার দেশে।। সুনীল গঙ্গোপাধ্যায়

“একদিন এই পৃথিবীর আর কিছুই থাকবে না শুধু এক অন্ধ অবস্থান , যেখানে শুধু বিভ্রান্ত দিন আর রাত্র ঘোরে- বিশাল আকাশের নীচে যেখানে ছিল অ্যান্ডিজ পর্বতমালা সেখানে একটিও পাহাড় নেই, এমনকি একটা গিরিখাতও না পৃথিবীর সমস্ত প্রাসাদ ও বাড়িগুলোর মধ্যে শুধু টিকে থাকবে একটিমাত্র...

ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) রঙ্গ

এপ্রিলে অফিসিয়ালি সারা ভারতে EVM চালু হওয়ার পরে কোলকাতার এক বন্ধু পাঠিয়েছিল ! পোলিং বুথ থেকে বেরোনোর পর একজন জিজ্ঞাসা করলেন… " ভিতরে ফেলে এলেন, দাদা…" দাদা বললেন … "দূর মশাই, আমাদের কি ঐ ভাগ্য আছে ?... ভিতরে ফেলতেন আমার বাপ ঠাকুরদা... আমি তো খালি টিপে...

টোনাকাহিনী( অনলাইন ক্লাস )

করোনাক্রান্তিতে আর সকলের মতোই টোনা ও টুনি তাহাদের সবেধননীলমণিদেরকে সহিত নানাবিধ কীর্তিকাহিনী লইয়া সময় অতিবাহিত করিতেছে। ইদানীং বৃহদাকার শিরঃপীড়া হইতেছে- দুই টুনটুনির অনলাইন ক্লাস। বাসায় একটা আদ্যিকালের ব্রডব্যান্ড লাইন রহিয়াছে ; রাউটার সহযোগে কয়েকজন ব্যবহার করিতাম ।...

রাজশাহীর কাহিনী

ঈদের এই শেষের দিনগুলোতে এসে স্মরণ করছি আমার সেই কলিগকে, যিনি বছর কুড়ি আগে ঈদে রাজশাহীতে গিয়েছিলেন বেড়াতে। একই সঙ্গে স্মরণ করছি, সেই সময়ের নবীন প্রেমিক-প্রেমিকাদের, যারা ঈদের ছুটির সুযোগে নানারকম ‘সুযোগ’ খুঁজতেন। তো, হঠাৎ বৃষ্টির বিকেলে আমার কলিগ অনেকের সঙ্গে দাঁড়িয়ে...

কর্পোরেট অব‌জার্ভেশন ( ঢাকা ও মফঃস্বলের তরুণ)

বিষয়টি  একটু স্পর্শকাতর মনে হতে পারে। যেহেতু এটি একটি বাস্তবতা এবং আমাদেরকে প্রাত্যহিক এই পরিস্থিতির সম্মুখীন সবাইকে কমবেশি হতে হয় ; তাই কয়েকটা কথা বা আমার নিজস্ব অব্‌জার্ভেশন সবার সঙ্গে শেয়ার করা মনে হয় অনুচিত হবে না। ঢাকাকে নগর, মহানগর বা মেগাসটি বলা হলেও, এর...

করোনা ও অনলাইন ক্লাস

সকালে ছোট কন্যার Zoom ক্লাসে কিছুক্ষণ বসেছিলাম। ওর শিক্ষিকার জন্য বড্ডো মায়া হল। বেচারি ! ১৪টা বাচ্চাকে সশরীরে ম্যানেজ করা যতোখানি না কষ্টের; তারচেয়েও বেশি ঝক্কির হচ্ছে কম্পিউটারে দূর-শিক্ষণে এদের নিয়ন্ত্রণ করা । একজন চেঁচিয়ে স্ক্রিনের লেখা পড়ছে, আরেকজন গুনগুন করছে।...

read more
বড়কন্যার পাঠাভ্যাস

বড়কন্যার পাঠাভ্যাস

শৈশবের বইপড়ার অভ্যাস সেবা প্রকাশনী দিয়ে শুরু হয়েছিল।  বিশ্বসাহিত্য কেন্দ্র একটা পাঠ রুচি তৈরি করে দিয়েছে। ছোটবেলায় যে কোন বই এক বসায় অথবা একটানা কয়েকদিনে শেষ করেছি। সমরেশ মজুমদার , সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঢাউস আকৃতির বইগুলোর পাঠস্মৃতি মনে আছে। এখন...

read more

কোভিড করোনা ও নেপোলিয়নের আত্মবিশ্বাস

সপ্তাহ দুয়েক ধরে বেশ কয়েকজনের সঙ্গে ফোনে কথা হচ্ছে । অনেকেই বলছেন, তাঁদের একটু জ্বরজ্বর ছিল বা ক্লান্তি ছিল, শরীর ম্যাজম্যাজে ছিল । এবং সবাই ওরস্যালাইনের মুখস্থ রেসিপির মতো বহুল প্রচলিত মশলা পানির ভাপ নিয়েছেন। এখন সুস্থ বোধ করছেন। তাদের ধারনা তাদের মাইল্ড কোভিড-19...

read more

উপলব্ধি: ৪৩

জীবনে থামতে জানতে হয়। মানবজীবন যেন এক ঊর্ধ্বশ্বাস দৌড়। কখন কোথায় থামতে হবে সেটা বোঝা জরুরী ও গুরুত্বপূর্ণ। জীবনের পথচলা কখন শুরু হয়ে যায় সেটা আমাদের হাতে থাকে না অনেকাংশে। কিন্তু থামতে পারাটা আমাদের হাতেই থাকে। আমার খুব প্রিয় একটা সিনেমা রাজকুমার হিরানির ‘থ্রি...

উপলব্ধি: ৪২

The biggest invention of 20th century is-- if you change your perspective, your life will be changed. তখন ক্লাস নাইনে পড়ি, আমার ইংরেজি ভোকাবুলারির অবস্থা ছিল তথৈবচ। তো আমার সবসময়ের পথপ্রদর্শক সিনিয়র ভাই বললেন, ইংরেজিতে স্বচ্ছন্দ হতে হলে, মুরব্বীদের গতানুগতিক উপদেশমতো...

উপলব্ধি: ৪১

আত্মবিশ্বাস জরুরী। একই সঙ্গে নিজের সক্ষমতা, শক্তিমত্তা ও দুর্বলতা বোঝাটাও জরুরী। বাইরের সঙ্গে যুদ্ধ করার জন্য নিজের মন সবচেয়ে বড় সহায় । আমার মনে হয়েছে, পরিপার্শ্বের ব্যাপারে কিছুটা ভাণ করে হলেও আশাবাদী থাকা উচিৎ। এটা শুনতে কিছুটা ফ্যান্টাসির মতো মনে হতে পারে। কিন্তু...

বাঙালী মুসলমানের মন – ২ : আহমদ ছফা।

৫ এই পুঁথিসমূহের দো-ভাষী অর্থ্যাৎ বাংলা এবং আরবী-ফার্সী মিশ্রিত হওয়ার পেছনে একটি অত্যন্ত দূরবর্তী ঐতিহাসিক কারণ বর্তমান। হাদীসে তিনটি কারণে অন্যান্য ভাষার চাইতে আরবীকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। প্রথম হলো কোরআনের ভাষা আরবী, দ্বিতীয় কারণ বেহেশতের অধিবাসীদের...

বাঙালী মুসলমানের মন – ১ : আহমদ ছফা

১ 'শহীদে কারবালা' পুঁথিতে কবি কারবালার যুদ্ধে শহীদ হজরতের দৌহিত্র হজরত হোসেনের মস্তকসহ ঘাতক সীমারের দামেস্‌ক যাত্রা অংশটি রচনা করতে যেয়ে তাঁর কল্পনাশক্তির অবাধ ব্যবহার করেছেন। কবি বিষয়টি এভাবে বর্ণনা করেছেন : কারবালা থেকে দামেস্‌ক যাচ্ছে সীমার, মনে অপার আনন্দ, এখন...

এই লেখাটি হতে পারত মোটিভেশন ও আশাবাদের।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: [কয়েক লাইন লিখে রেখেছিলাম। করোনা ভাইরাস আর মহামারী নিয়ে এতো হুলুস্থুল শুরু হলো ; সময় করে বসতে পারছিলাম না। ভাবলাম, বাকী লেখাটুকু না হয় আমিও তাড়াহুড়ো করে লিখে শেষ করি ; নইলে শেষ আর হবে না ! লেখা বড় হয়ে গেছে। ] নিজের যাপিত জীবনের কথা, আমাদের...

ভ্রমণপিপাসু মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত

পূর্ববর্তী প্রজন্মে প্রচলিত ধারণা ছিল ভ্রমণ হচ্ছে আনন্দের ও শিক্ষার। তাঁরা তীর্থযাত্রা বা পুণ্যস্থান ভ্রমণ বা কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করত । কিন্তু যাত্রাপথের ঝক্কির জন্য অনেকাংশে ভ্রমণ ছিল ক্লান্তিকর, বিরক্তিকর। আগের প্রজন্মে ভ্রমণ-বাতিকগ্রস্ত লোক ছিল না , তা...

ওড়াউড়ির দিন [প্রথম খণ্ড: আমেরিকা] ।। আবদুল্লাহ আবু সায়ীদ।

ওড়াউড়ির দিন [প্রথম খণ্ড: আমেরিকা] ।। আবদুল্লাহ আবু সায়ীদ। প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি বইমেলা ২০১০ দেশের জন্যে এই ব্যাকুলতা প্রবাসীদের মধ্যে যে কতখানি প্রবল একটি গল্প শুনিয়ে তা বোঝানোর চেষ্টা করি। আগেই বলেছি, বিদেশে বাস করা সম্পন্ন ও সচ্ছল বাঙালিদের মধ্যে এই ব্যাকুলতা...

ঢাকার সড়ক সংস্কার

আমাদের স্কুলজীবনে আশির দশকেও ঠিক বর্ষাকালের আগেই ঢাকা সিটি কর্পোরেশনের ঘুমন্ত সংস্থাগুলোর মনে পড়ে যেত সারাবছরের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো তাদের বাকী রয়ে গেছে ! তখন বিপুল উৎসাহে এরা ঢাকার রাস্তাগুলো খোঁড়াখুঁড়িতে মনোনিবেশ করত। আমারা দেখতাম, জুলাই, আগস্ট মাসের শেষের দিকেও...

নারী।। হুমায়ুন আজাদ ( ১৯৯২) আলোচনা

“প্রতিটি সংস্কৃতি চায় ছেলেরা হবে সক্রিয় বা আক্রমণাত্মক , আর মেয়েরা হবে নিষ্ক্রিয়, অন্তর্মুখি বা আত্মসমর্পণাত্মক ; তাই ছেলেরা হয় মাস্তান আর মেয়েরা থাকে একটি রন্ধ্র নিয়ে বিব্রত। এটি যে সাংস্কৃতিক ব্যাপার, তা স্বীকার না ক’রে পিতৃতন্ত্র মনে করে পুরুষের পৌরুষ বাস করে তার...

read more

প্রসঙ্গ প্রথম আলো

প্রথম আলোর ইদানীং কিছু কীর্তিকলাপ খুবই সন্দেহজনক, অস্বস্তিকর, নিন্দার্হ ! ফেসবুকের আমার বন্ধুলিস্টের একটা বড়োঅংশ প্রথম আলোর কীর্তিতে যারপরনাই তিক্ত বিরক্ত। হাসনাত আব্দুল হাই এর ছোট গল্প, থেকে শুরু করে হালের বোম্বের জিয়া খানের দীর্ঘায়িত সংবাদ। বহুদিন ধরে আমি নিজে প্রথম...

করপোরেট অবজারভেশন ( প্রতিষ্ঠানভেদে নিয়মের স্বাতন্ত্র্য )

করপোরেট জগতে আমার খুব কাছের অগ্রজ দু’জন মানুষের কাছ থেকে অনেক দেরীতে শেখা একটা ‘ পর্যবেক্ষণ’। আফসোস ! এই শিক্ষাটা আগে পেলে, আমি নিজেও অনেকগুলো অপ্রীতিকর অবস্থা এড়াতে পারতাম! সঙ্গত কারণে অগ্রজদের নামোল্লেখ থেকে বিরত থাকছি। আপনি যখন নতুন প্রতিষ্ঠানে যোগ দেবেন, তখন মূলত:...