ধূম্রস্মৃতি (চল্লিশোর্ধ বয়সে এসে, আমি যে একসময় ধূমপায়ী ছিলাম তা লুকিয়ে কী লাভ!)

১।                বছর দশেক আগে ( ২০০৫ সালে)  ইউরোপের কোথাও এক প্যাকেট মার্লবোরো কিনেছি, দাম গায়ে লাগার মতো, প্রায় ৫ ইউরো ! সেই মহার্ঘ  সিগারেট আবার দেখি ড্যাম্প ! মানে শুকনো তরতাজা না, টানছি কিন্তু মজা পাচ্ছি না। ধূমপায়ীদের কাছে ড্যাম্প সিগারেটের চেয়ে অসহ্য কিছু হতে...

প্রসঙ্গ তরমুজ ও সোশ্যাল মিডিয়া

অফিসে আসার সময় ট্রাকে, ভ্যানে , দোকানের পাটাতনে, দোকানের নীচে ও চারপাশে বিস্তর মসৃণ টকটকে লাল তরমুজ দেখছিলাম। গতবছরের প্রথম তরমুজ কেনার পরেরদিনে মিডিয়া-বিস্ফোরণ কোথায় যেন তরমুজ খেয়ে বিষক্রিয়ায় অনেকে আহত-নিহত ; দিলাম বাদ তরমুজ খাওয়া, ইত্যাদি , ইত্যাদি । এবং সকাল সকাল...

কর্পোরেট লাইফস্টাইলস্‌

সরকারী কর্মকর্তাদের কথা বলতে পারব না। তবে আমাদের বেসরকারি কর্পোরেট কর্মকর্তাদের মাঝে কয়েক ধরণের লাইফ-স্টাইল আছে । ধরেন, একই বেতনে কাজ করে কয়েকজন সহকর্মী । তাদেরকে মোটা দাগে কয়েক ভাগে ভাগ করা যায়। প্রথম প্রকার: বেতনের টাকা দিয়ে চলে। উপরি ইনকাম নেই, কিন্তু ঢাকার শহরে...

আমার নৈরাশ্য , আমার আশাবাদ।

আশাবাদী হওয়ার জন্য, পড়াশোনায় সাফল্যের জন্য কীভাবে কীভাবে যেন সেই ক্লাস সিক্স সেভেন থেকে জীবনের একটা পর্যায় পর্যন্ত নানা রকম ‘ডেল কার্নেগী’ টাইপ বই পুস্তক পড়েছি। আমাদের শৈশবের পুরো সময়টা স্বৈরাচার এরশাদের যুগ ছিল। ৯০ সালে আমরা যখন কলেজের প্রথম বর্ষের শেষদিকে ,...

উপলব্ধি: ১৫

কৌতূহলী হন, বিস্মিত হওয়ার ক্ষমতা ধরে রাখুন, চর্চা করুন। কীভাবে বিস্মিত হতে হয়, সেটা প্রতিনিয়ত চর্চায় রাখার জন্যে শিশুদের সঙ্গে অথবা নিজের চেয়ে কম বয়সী তরুণ-তরুণীদের সঙ্গে মেলামেশা করুন, যোগাযোগ রাখুন। সমবয়সী অথবা বয়স্ক লোকেরা অনেক ক্ষেত্রেই জীবনের ব্যাপারে আশাবাদী...

কোভিড কিংবা ছিনতাইয়ের কাহিনী

টেক্সটাইলের চাকরি ছেড়ে সদ্য গার্মেন্টসের মার্চেন্ডাইজিং-এ ঢুকেছি। ওপেক্স গ্রুপে। মিরপুর ১১ নাম্বারের বাসা থেকে কোনভাবে ১০ নং গোলচত্বরে পৌঁছে সহজলভ্য যানবাহন ছিল শেয়ারের সিএনজিতে সৈনিক ক্লাবে নামা । পাশেই মহাখালী ডিওএইচএসের ২৮ নাম্বার রোডে ছিল ওপেক্স-এর হেড অফিস। ৯৯...

শহীদুল জহিরের সাক্ষাৎকার

আহমাদ মোস্তফা কামালঃ ---- কিন্তু একজন লেখক হিসাবে বা একজন মানুষ হিসাবে মানুষের জীবনটাকে আপনি কীভাবে দেখেন? শহীদুল জহিরঃ দার্শনিকভাবে আমি মনে করি, মানুষের জীবন হলো ফলের প্রত্যাশা না করে কাজ করে যাওয়া। কার একটা কাজের ফলাফল কী হবে আপনি তা জানেন না। এটা কোনো ঐশ্বরিক...

উপলব্ধি: ১৭

নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি ! জীবনের সবচেয়ে অবিচ্ছেদ্য অনুভূতি হচ্ছে নিরাপত্তাহীনতা । সীমিত আকারে থাকা ভালো। বেশি নয়। আপনার আসল নিরাপত্তা-বোধ আপনার নিজের কাছে, আপনার প্রিয়জন ও পরিবারের কাছে। অসীম পরিমাণ অর্থকড়ি থাকলেও সেটা আপনার জীবনকে নিরাপত্তার স্বস্তি দেবে না। যে...

আশার আস্থার আধার নিজেই মানুষ। জীবনানন্দ দাশ।। ( অগ্রন্থিত কবিতা)

এ পৃথিবী বড়ো , তবু তার চেয়ে ঢের বেশি এই সময়ের ঢেউগুলো- অনিঃশেষ সমুদ্রের থেকে অন্তহীন সাগরের অভিমুখে কোথায় চলেছে । রাত্রি আসে --রাত্রি শেষ হয়ে গেলে আলো; আলো আরো মৃদু হ’লে তার চেয়ে বেশি স্নিগ্ধ অন্ধকার সব—আকাঙ্ক্ষিত মেয়েটির হাতের মতন কাছে এসে ,সংবরণ ক’রে তবু, যেন...

ভৌতিক অভিজ্ঞতা

আমার কোন ভৌতিক অভিজ্ঞতা নেই। তবে, জীবিত একজন মানুষকে আমার ভূত বলে ভয় হতো। দাদাকে কবর দেয়া হয়েছিল মিরপুরের কালশী গোরস্থানে। আব্বা ছিলেন পরিবারের বড় ছেলে। ঈদ ও নানা পার্বণে দাদার গোরখোদক আমাদের বাড়িতে সাহায্যের জন্য আসত। আমি বলছি ৮০-৮১ সালের কথা। আব্বা সবসময় টুকটাক...

কোভিড সমাচার ও বিড়ালের গোসল

গত সাত সাতটি মূল্যবান মাসে সবধরনের লকডাউন, হোম কোয়ারিন্টিন, আইসোলেশন, আইসিইউ, সিসিইউ, অক্সিজেন সিলিন্ডার, স্যাচুরেশন ইত্যাদি পার হয়ে যেখানে আছি, সেটা সেই প্রথম মাসের শিক্ষার খুব কাছাকাছি। কেননা, কোভিড-১৯ ভাইরাসের ব্যাপারে এখন পর্যন্ত গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও...

read more

করোনায় ঘোরাঘুরি

জুনের প্রথম থেকেই বাংলাদেশের প্রায় সকলেই করোনা আতঙ্ক থেকে বের হয়ে আসতে চাচ্ছে। সচ্ছল জনগণের বাসায় কোয়ারিন্টিন থেকে হাতি-ঘোড়া মারার নানা উপায় থাকলেও দেশের বৃহত্তম অংশ জীবিকার তাগিদেই স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া। সরকারের নানারকম প্রজ্ঞাপন ও সাবধানবানী কেউ আমলে নিচ্ছে...

read more

ভেজিটারিয়ান, ননভেজ

বড়কন্যার ছোটবেলা থেকেই মাছমাংসে অনীহা। সদ্য কৈশোরে পড়েছে। নিজের মতামত আছে । আবার, আমাকেও ওর মত মন দিয়ে শুনতে হয়। যুক্তি দিয়ে বোঝাতে হয়। এই প্রজন্মের নতুন ট্রেন্ড প্রাণীজ আমিষ বর্জন করে নিরামিষাশী হওয়া। কেউ ভেজিটেরিয়ান কেউ কট্টর ভেগান। এরা প্রাণীহত্যাকে নিরুৎসাহিত করে।...

read more

উপলব্ধি: ৪৬

The Small Changes make big difference! আমার এক ক্রেতার কাছ থেকে শেখা। ও আমাকে প্রায়ই মনে করিয়ে দিত। ছোট একটা বাক্য, সামান্য একটা হাসি যেমন কারো মনে আপনার ব্যাপারে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনতে পারে ; তেমনি সামান্য একটু অবহেলা, কটু কথা ঠিক উল্টোটা করতে পারে। যোগাযোগের...

উপলব্ধি: ৪৫

‘You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.’ Friedrich Wilhelm Nietzsche-এর এই বক্তব্য আধুনিক পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ভাষা মনে...

উপলব্ধি: ৪৪

পরিমিতিবোধ বুদ্ধিবৃত্তিক লেখালেখি ও আলোচনায় ঐশ্বর্যময় একটা গুণ। লেখালেখিতে এবং কথা বলার সময়েও অল্প কথায় প্রকাশ করার অব্যাহত দুশ্চেষ্টার অনুপ্রেরণা হচ্ছে প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলী। অনাবশ্যক ব্যাখ্যা না দেওয়ার প্রবণতাও তাঁর কাছ থেকেই। পাঠককে বুদ্ধিমান ভাবা উচিৎ। যে...

আমার শৈশবের যৌন শিক্ষা, আমাদের বেড়ে ওঠা ও আধুনিক বিকৃত প্রজন্ম

(পুরনো ও প্রিয় একটি লেখা, যা এই অস্বস্তিকর বাংলাদেশের জন্য সবসময় প্রাসঙ্গিক।) আজ সকালে কন্যাকে স্কুলে নামিয়ে দিয়ে ভাঙ্গাগাড়ীতে পুরনো সিডি খুঁজছিলাম, কিশোর কুমারের একটা বাংলা সিডিও পেলাম, চালু করতেই সেই ঐশ্বরিক দরাজ গলা বেজে উঠলো। “তারে আমি চোখে দেখিনি , তার অনেক গল্প...

বাঙালি : একটি রুগ্ন জনগোষ্ঠি? – ২ : হুমায়ুন আজাদ

অন্যদের সমস্ত কিছুতে নাক গলাতে বাঙালি শুধু পছন্দই করে না, এটা কর্তব্য ব’লে গণ্য করে। বাঙালি তার এলাকার সকলের সমস্ত খবর রাখে, খারাপ খবরগুলো মুখস্ত রাখে; এবং যদি কারো কোনো খারাপ খবর না থাকে, তবে বাঙালি তার একটা খারাপ খবর তৈরি করে। বাঙালি অন্যের ব্যক্তিগত জীবনে বিশ্বাস...

বাঙালি : একটি রুগ্ন জনগোষ্ঠি? – ১ : হুমায়ুন আজাদ।।

বাঙালি, পৃথিবীর সবচেয়ে অহমিকাপরায়ণ জাতিগুলোর একটি, বাস করে পৃথিবীর এককোণে; ছোটো, জুতোর গুহার মতো, ভূভাগে;- খুবই দরিদ্র, এখন পৃথিবীর দরিদ্রতম। তার দেশ ছোটো;- ছোটো ভূভাগে বাস করার একটি ফল মানসিকভাবে ছোটো, সংকীর্ণ হওয়া; কুপমন্ডুকতায় ভোগা, যাতে ভুগছে বাঙালি অনেক...

এই জীবন যদি জীবন হয় তাহলে আসল জীবন কোথায়।। আবদুল্লাহ আবু সায়ীদ

আমি প্রথমেই একটা ছোট্ট গল্প দিয়ে আমার কথার শুরু করি। গল্পটা এ রকম যে, এক হাসপাতালে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে এক রোগী এল। সঙ্গে সঙ্গে তার এক্স-রে করা হলো। কিন্তু একি! রোগীর পেটের মধ্যে শত শত চায়ের চামচ দেখা গেল। তখন জিজ্ঞাসা করা হলো, ‘তোমার পেটে এত চায়ের চামচ এল কী করে?’...

হীরক রাজার দেশে

সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ প্রথম দেখি ১৯৮১ সালের দিকে সাদাকালোর বিটিভিতে। ক্লাস টুতে পড়ি। কী কারণে যেন সার্ক দেশগুলোর বেশ কিছু ছবি একবারে দেখিয়েছিল। কিছু কিছু ফিল্ম বা সাহিত্য কেন চিরন্তন বা ক্লাসিক হয়ে ওঠে সেটা বোঝার মতো বয়স আমার ছিল না। পরবর্তী কৈশোরে অনেক বার...

আমেরিকান ড্রিম

'আমেরিকান ড্রিম' বলে একটা হাইপ আছে আমেরিকায়। কয়েক শতাব্দী ধরে চলে আসছে। ক্যাপিটালিজমের পক্ষের ও বিপক্ষে এটা নিয়ে বিতর্ক আছে । আমেরিকার নৈতিক-অনৈতিক উত্থানের পক্ষে কথা থাকতেই পারে। তবে আমি খুব কম সময়ের জন্য এই মহাদেশের কয়েকটা প্রদেশে গিয়েছি। এতোটাই সংক্ষিপ্ত সময় যে,...

বিধাতা।। বনফুল

বাঘের বড় উপদ্রব। মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর, শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিলো। সকলে তখন লাঠি সড়কি বর্শা বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল- কিন্তু আর একটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল- ভগবান, বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা...

read more

ফরচুন কুকিজ

এক রেস্টুরেন্টে খেতে বস্‌ছি কয়েকদিন । ওয়েটার খাওয়া শেষে চাইনিজ কুকিজ দিল সবাইকে। এইটারে মনে হয় ফরচুন কুকিজ বলে,মুচমুচে সমুচা টাইপ বিস্কুটের ভিতরে কাগজে আপনার ভাগ্য লেখা।আমারটা খুললাম । “ Your Financial situation will improve if you work on it” যাহ্‌ শালা! এইজন্যই আমি...

করপোরেট অবজারভেশন ( তৈল সমাচার )

মনে করেন , যে কোন বস, উচ্চপদস্থ কর্মকর্তা বা ম্যানেজারের অধীনে চারজন প্রায় সমদক্ষ কর্মচারী আছেন। এর মধ্যে তিনজন বসকে তৈলসিক্ত করা শুরু করলেন। দু’টি ব্যাপার একসঙ্গে ঘটবে: প্রথমত: ধীরে ধীরে ওই উচ্চপদস্থ কর্মকর্তা মনুষ্যচরিত্রের অলঙ্ঘনীয় নিয়মানুসারে, ওই প্রাত্যহিক তেলে...