প্রসঙ্গ আপনি, তুমি, তুই

আপনি থেকে তুমি আর তুমি থেকে তুই সম্বোধনে আসতে কিছুটা সময় লাগে আমার। আমাদের মিরপুরের মহল্লায় ৮৬ ব্যাচের সবাইকে ভাই বলতাম। ৮৭ ব্যাচের একজন ছিল, সে আমাদের সঙ্গেই চলত, সুতরাং তুমি। আর ৮৮, ৮৯, ৯০ আর ৯১ ব্যাচে আপনি সম্বোধনের বালাই ছিল না। কেউ কাউকে তুমি বলেছে তো আরেকজন...

জন্মদিনের কথকতা (২০১৬)

এই জন্মদিনে অগ্রজ, অনুজ ও সতীর্থদের বহুমাত্রিক অন্তর্জালিক ( ইন্টারনেটের ভার্চুয়াল) শুভেচ্ছায় আপ্লূত হয়ে গেছি। গতকাল থেকে কিছু কথা ঘুরছিল মাথায়। টুকে রেখে যাই, পরে ফিরে এসে দেখতে পারব। আসলে শহুরে নিম্নমধ্যবিত্তদের জন্মদিন নিয়ে তো তেমন কোন আনুষ্ঠানিকতা ছিল না আশির দশকে...

টুল।। সুভাষ মুখোপাধ্যায়

আপিসবাড়ির দেয়ালে সিঁড়ির কোণগুলোতে ঝাঁঝরির আগে পিছে, কার্নিসের ঢালে লাল ফিতের নকলে চাপা-পড়া ফাইলের কথা মক্কেলদের মনে করিয়ে দেয় পানের পিক । এ-নেতা সে-নেতার শ্রাদ্ধ করতে থাকে উঠোন জুড়ে বি-এ পাস থুথু । টিফিনের সময়কার অক্ষরযুক্ত ঠোঙার কাগজের মত আর নিরক্ষর শালপাতার মত...

যদি ভালোবাসা পাই। রফিক আজাদ ।।

যদি ভালোবাসা পাই আবার শুধরে নেবো জীবনের ভুলগুলি; যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নেবো ঝোলাঝুলি যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাবো যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙ্গাবো আর সমুদ্র সাঁতরাবো যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল যদি ভালোবাসা পাই...

উপলব্ধি: ৩৪

You always meet twice in life! বেঁচে থাকলে এই পৃথিবীতে ব্যক্তির সঙ্গে ব্যক্তির আবার দেখা হয়, দেখা হয়ে যায়। কর্মজীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে একজনের সঙ্গে আরেকজনের চিরবিচ্ছেদ তো হয় না। যাকে আপনি অনাবশ্যক অবজ্ঞা করলেন, গুরুত্বহীন মনে করলেন, হয়তো সাময়িক কোন অসহায়ত্বের...

উপলব্ধি: ২৬

নিজেকে মেনে নিতে শিখুন, নিজেকে ক্ষমা করতে শিখুন। নিজেকে ক্ষমা করতে পারা ও নিজেকে মেনে নিতে পারার সক্ষমতা হচ্ছে নিজেকে ভালোবাসতে শেখা। সারাক্ষণ নিজেকে দোষারোপ করবেন না। সেলফ-টক বা নিজের সঙ্গে নিজে যখন কথা বলছেন, যা ঘটে গেছে, সেটার জন্যে নিজেকে সার্বিক দোষী ভাববেন না।...

করোনায় নিজের ওজন ও স্বাস্থ্য

লকডাউনের আগে নিজের ওজন মেপেছিলাম। তেমন কোন শারীরিক কসরত নেই, ভেবেছিলাম অনেক বেড়ে গেছে। আজ মাপতে গিয়ে অবাক , হুবহু একই আছে ! নিজেকে মোল্লা নাসিরুদ্দীনের ছাগলের মতো মনে হচ্ছে। ছাগলের ছাগলামি মোল্লার যুগেও যেমন ছিল, এই যুগেও তো তাই ! একবার বাদশাহ নামদার মোল্লার কোন এক...

উপলব্ধি: ৩৩

অবসরজীবন নিয়ে চিন্তা। কর্মক্লান্তিতে একসময় শুধু বিশ্রামের কথা ও সদর্থে রিটায়ারমেন্টের কথা চিন্তা করতাম। মনে হতো সব সুখ বোধহয় নিরবচ্ছিন্ন বিশ্রামে। কাজে ব্যস্ত থাকা মানেই কামলা শ্রেণির লোক। পৃথিবীতে যে যতো সম্পদশালী, তাঁর ততো বেশি অবসর আর বিশ্রাম। মজার ব্যাপার হচ্ছে,...

কর্পোরেট অব‌জার্ভেশন (শ্রেণিক্রম ও সুবিধাদি)

শ্রেণিবিন্যাসে ক্ষমতার অধঃক্রম অনুসারে নীচের নিয়মটি খাপছাড়া রকমের কার্যকরী। বুঝিয়ে বলছি। ধরুন একটা বিশাল শিল্প প্রতিষ্ঠানের মূল মালিকের পরেই আছেন কয়েকজন শেয়ারহোল্ডার ডিরেক্টর, তাদের নীচে আছেন এক্সিকিউটিভ ডিরেক্টর ; ক্রমান্বয়ে জেনারেল ম্যানেজার, ডিজিএম, অপারেশন...

লেফট আর রাইট হ্যান্ড ড্রাইভ

ইউরোপ আর এশিয়ার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ড্রাইভ নিয়ে আমি সবসময় বিব্রত বোধ করি। পরিচিত কেউ ড্রাইভ করলে স্বাভাবিক সৌজন্য হচ্ছে তার পাশের সীটে বসা ; সেটা দেশেই হোক বা বিদেশে। অবশ্যি যদি ট্যাক্সি হয় তাহলে পিছনের সিটে বসা জায়েজ আছে। যেটা হয় ,এবারের ট্র্যাভেলে আমি একাই...

আমেরিকার নির্বাচন ২০২০

আমি চাচ্ছিলাম ট্রাম্প ব্যাটাই আবার জিতুক। প্রথমবার জেতার পর বিমলানন্দ পেয়েছিলাম। আম্রিকানরা সারাদুনিয়ার সবার পুটুতে আঙুল দিয়ে বেড়ায়। ট্রাম্প আসায়, নিজেদের পুটুতে, নিজেদের লোক আঙুল দিলে কেমন ব্যথা লাগে বুঝছে। এই যে আমরা বাকী দুনিয়াতে চুতিয়া সব নেতা-নেত্রীদের নিয়ে...

read more

প্রসঙ্গঃ ঢাকার রাস্তা সংস্কার

কয়েকদিন ধরে উত্তরা ৭ নং সেক্টরে আমি যে অফিসে কর্মরত, তাঁর চারপাশের রাস্তা ঢাকা ওয়াসা খুঁড়ে মিসমার করে ফেলেছে। আমার কর্মস্থলে আসতে একেক দিন গোলকধাঁধার মতো একেক রাস্তা ঘুরে আসতে হচ্ছে। শীতের আগে একটা বৃষ্টি হলেই খোঁড়া রাস্তাগুলো হাকিম আলীর মৎস্য খামার হয়ে যাবে। আর...

read more

পিঁয়াজ আলু প্রসঙ্গে

বাঙালি একেক সময়ে একেক জিনিস নিয়ে মাতে। পিঁয়াজ শেষে এখন মেতেছে আলু নিয়ে। ঢাকাইয়া দুইটা সবজি বিষয়ক চুটকি মনে পড়ে গেল। দুর্বল স্মৃতি থেকে লিখছি। মূল চুটকি কারো কাছে থাকলে জানাবেন। ১ : তো , এক শহুরে ভদ্রলোক বাজারে গেছেন সবজি কিনতে। বেগুনে পোকা থাকে দেখে তিনি অনেকক্ষণ ধরে...

read more

বেঁচে থাকাটা আসলেই চমৎকার !

অবহেলায় বেড়ে ওঠা আমার ছোট্ট মেয়েটা দেড় বছরে পা দিল । আধো আধো বুলিতে, সারাক্ষণ সবাইকে ত্রস্ত করে রেখেছে সে । ধর্‌ ধর্‌ ধর্‌ , গেলো গেলো গেলো টাইপ অবস্থা আর কী ! কখন, কোথায় সে হিসু করবে, পটি করবে; কখন কেন কোনটা ফেলবে কোনই আন্দাজ নাই। ওর তুলনায় আমার বড় মেয়েটা অনেক...

গান শোনা ও ফেসবুকিং করার যে ব্যাপার

আপনি সিলেক্টেড পছন্দনীয় গান শুনে আনন্দ পেতে চাচ্ছেন। সিডি কিনতে হবে ভাই ! মনোযোগ দিয়ে রিপিট করে , ঘুরিয়ে ফিরিয়ে উপভোগ করতে হলে। আবার ধরেন , আপনার মনোযোগ নেই তেমন , হাতেও সময় আছে অফুরন্ত। এফএম রেডিও খুলে দিন। আরজে গুলোর রাজ্যের বকর বকর বাংলিশ, দুনিয়ার তাবৎ বিষয়ে তাদের...

উপলব্ধি: ৪৮

‘There is no set rule.’ পরিস্থিতি, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, যুগ ও প্রযুক্তির প্রভাবে যে কোন একটা নিয়ম ভিন্ন ভিন্ন জায়গায় প্রযোজ্য নয় অর্থাৎ একইভাবে কাজ করে না। এই সহজ ব্যাপারটা বয়সের সঙ্গে সঙ্গে কেউ বুঝে ফেলে, আবার ঠিক বয়সের সঙ্গে সঙ্গে কেউ ‘একই নিয়ম সব জায়গায় চলবে’ –...

বাংলা প্রবাদ ও প্রবচন সম্পাদনাঃ সুবলচন্দ্র মিত্র

আদার ব্যাপারী জাহাজের খবর কেন । আদা জাহাজে করিয়া বিদেশে রপ্তানী হয় না; স্থানীয় হাটে বাজারেই খরিদ বিক্রয় হয়। সেইজন্য আদা ব্যবসায়ীর জাহাজের খবর জানিবার কোন প্রয়োজন নাই। অনধিকারচর্চাস্থলে এই প্রবাদ প্রযুক্ত হয়। “ The Cobbler must stick to his last.” Or “ Let the...

চর্যাপদ, নেপাল , বাংলাভাষা ও আমরা:

মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ খ্রিস্টাব্দে নেপালের রয়েল লাইব্রেরী থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ১৯১৬ খ্রিস্টাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি আধুনিক লিপিতে প্রকাশিত হয় ‘হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা’ নামে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর...

The Butterfly Effect : বিশ্বরাজনীতিতে জ্ঞানী পিঁপড়াদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ; দীর্ঘমেয়াদী ঘটনাপ্রবাহের ব্যাখার অনুপস্থিতি

অনেক আগে পড়া একটা সায়েন্স ফিকশন মাথায় ঘুরছে। A Sound of Thunder ( Ray Brudbury; 1952) উল্লেখ্য , একসময় আমি তিনবেলা খাওয়ার মতো প্রায় নিয়মিত বই পড়তাম। এখন তিনবেলার জায়গায় ছয় বেলা খাই, তবে বই পড়ি না। গুগোলকে জিজ্ঞাসা করতেই লিংক দিয়ে দিল। আগ্রহীরা পড়ে দেখতে পারেন।...

দুই বন্ধুর পেয়ারা ভাগ অথবা ধোপার গাধার গপ্পো !

প্রথমটি বিশ্বসাহিত্য কেন্দ্রের অগ্রজ ছড়াকার, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ভাইয়ের কাছে শোনা বছর তিরিশেক আগে।এর অনেকগুলো ভার্সন আছে। পেয়ারার জায়গায় ডিম, মাছ -- বন্ধুর জায়গায় দুই ভাই , ইত্যাদি ইত্যাদি। উপাদানের পরিবর্তনে সমীকরণের মৌলিক কোন তফাৎ হয় না ! দুই ঢাকাইয়া হরিহর...

নারীপুরুষের চিরন্তন সম্পর্ক নিয়ে মনীষীদের কিছু বাণীঃ (দ্বিতীয় পর্ব )

২১। বিবাহ বা ব্রহ্মচর্য, যেটাই মানুষ বেছে নিক না কেন আখেরে তাকে পস্তাতে হবে। সক্রেটিস।। ২২। যে ব্যক্তি স্ত্রীকে বশে রাখতে পারেন, তিনি একটি জাতিকে চালনা করার উপযুক্ত। বালজাক।। ২৩। আমার দুটো বিয়ের একটিও সুখের হয় নি। প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়জন যায় নি !...

নারীপুরুষের চিরন্তন সম্পর্ক নিয়ে মনীষীদের কিছু বাণী

১। মেয়েদেরই বিস্তর অলংকার সাজে এবং বিস্তর মিথ্যাও মানায়। রবীন্দ্রনাথ ঠাকুর।। ২। চমৎকার একটি প্রশ্ন, যার কোন উত্তর নেই।প্রশ্নটি হলো, একজন নারী কি চায় ? সিগমুন্ড ফ্রয়েড।। ৩। একবার পুরুষের সমান হলেই নারী তারচেয়ে শ্রেষ্ঠ হয়ে যায় । সক্রেটিস।। ৪। কথা বলার যন্ত্র আসলে আমি...

সুনীল গঙ্গোপাধ্যায় ও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন

" আরও বললেন, ও-সব কিছুই শেষ পর্যন্ত আলাদা দাগ কাটে না, ও-সব অভিজ্ঞতাই মানুষকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। আমি জীবনে অনেক কিছু দেখেছি, এই তো আমার ছেলে বসে আছে ( ওঁর পুত্র এবং ঔপন্যাসিক সনৎ বন্দোপাধ্যায় কাছেই বসেছিলেন), ওঁর সামনেই বলছি, আমি অনেক ভোগের মধ্যে গিয়ে দেখেছি,...

read more

ট্রেডের মুরব্বীদের প্রেডিকশন মেনে নেবেন কীনা

কয়েকদিন আগে ক্লাস নিতে গিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হলাম। ট্রেডের সিনিয়র হিসাবে অনুজ একজন শিক্ষার্থীদের স্বাভাবিক জিজ্ঞাসা, ‘স্যার আমাদের অর্থনীতি আর গার্মেন্টস টেক্সটাইলের ব্যাপারে আপনার প্রেডিকশন কি?’ আমি বললাম, আমার প্রেডিকশনের কোন মূল্য আছে কী? আমাদের রাষ্ট্রের...

ওড়না সমাচার

কিছুদিন আগে প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তকে অক্ষর পরিচয়ে ‘ও’ অক্ষরের জন্য ‘ওড়না চাই বাক্য ব্যবহার করা হয়েছে। বছরের শুরুতে প্রাচীন ও প্রগতিশীলদের মধ্যে শুরু হয়েছে বাদানুবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে কোন ইস্যু নিয়ে হৈচৈ দুই-একদিনের বেশী থাকে না। এখন যেহেতু ব্যাপারটা...