টোনাকাহিনী( অনলাইন ক্লাস )

করোনাক্রান্তিতে আর সকলের মতোই টোনা ও টুনি তাহাদের সবেধননীলমণিদেরকে সহিত নানাবিধ কীর্তিকাহিনী লইয়া সময় অতিবাহিত করিতেছে। ইদানীং বৃহদাকার শিরঃপীড়া হইতেছে- দুই টুনটুনির অনলাইন ক্লাস। বাসায় একটা আদ্যিকালের ব্রডব্যান্ড লাইন রহিয়াছে ; রাউটার সহযোগে কয়েকজন ব্যবহার করিতাম ।...

কর্পোরেট অব‌জার্ভেশন ( মাকড়শা ম্যানেজমেন্ট )

আমার পড়াশোনা শুরু থেকেই বিজ্ঞানবিভাগে। ম্যানেজমেন্টের উপর নামকা ওয়াস্তে একটা অখ্যাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খুবই ‘হালকার উপর ঝাপসা’মানের একটা MBA ডিগ্রী আছে। তাও সেটার সার্টিফিকেট গত একযুগ ধরে পড়ে আছে সেই ইউনিভার্সিটির কোন এক জং ধরা ক্যাবিনেটে ; আমার সুবিখ্যাত...

ডিম। সুবোধ সরকার।।

প্রথম ডাক্তার বললেনঃ ‘ আপনার বেবি তা হলে ন’মাসে পড়ল ডিম সেদ্ধ করে হলুদ কুসুম খেতে দেবেন।’ দ্বিতীয় ডাক্তার ভালো করে ওজন নিয়ে শান্ত স্বরে বললেনঃ ‘ডিমের যে অংশটা সাদা ,প্রতিদিন দু’চামচ করে খাওয়াবেন।’ প্রথম ডাক্তার বললেনঃ ‘ডিম সেদ্ধ করার নিয়ম আছে, গরম এক বাটি জলে ডিমটা...

উপলব্ধি: ৫

শৈশবে পরিবারের গুরুজনদের কাছ থেকে শুরু করে পাঠ্যবইয়ে ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি…’ তে আমাদের অভ্যস্ততা। এখনো প্রতিদিন আমরা শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য নানা অভ্যাস গড়ে তোলার বিজ্ঞাপনে জর্জরিত। কিন্তু সত্যি বলতে কী, আমি বিশ্বাস করি...

করোনা ও অনলাইন ক্লাস

সকালে ছোট কন্যার Zoom ক্লাসে কিছুক্ষণ বসেছিলাম। ওর শিক্ষিকার জন্য বড্ডো মায়া হল। বেচারি ! ১৪টা বাচ্চাকে সশরীরে ম্যানেজ করা যতোখানি না কষ্টের; তারচেয়েও বেশি ঝক্কির হচ্ছে কম্পিউটারে দূর-শিক্ষণে এদের নিয়ন্ত্রণ করা । একজন চেঁচিয়ে স্ক্রিনের লেখা পড়ছে, আরেকজন গুনগুন করছে।...

ওড়াউড়ির দিন [প্রথম খণ্ড: আমেরিকা] ।। আবদুল্লাহ আবু সায়ীদ।

ওড়াউড়ির দিন [প্রথম খণ্ড: আমেরিকা] ।। আবদুল্লাহ আবু সায়ীদ। প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি বইমেলা ২০১০ দেশের জন্যে এই ব্যাকুলতা প্রবাসীদের মধ্যে যে কতখানি প্রবল একটি গল্প শুনিয়ে তা বোঝানোর চেষ্টা করি। আগেই বলেছি, বিদেশে বাস করা সম্পন্ন ও সচ্ছল বাঙালিদের মধ্যে এই ব্যাকুলতা...

টেবিলে অনেক বই ।। জীবনানন্দ দাশ

এইবার চিন্তা স্থির করবার অবসর এসেছে জীবনে হৃদয় বয়স্ক হল ঢের ; মোম জ্বলে নিভে যায় অনেক গভীর রাত হলে অন্ধকারে একআধটা আবছা ইঁদুরের আসা-যাওয়া টের পাই ঘরের মেঝেয় হয়তোবা সিলিঙের 'পরে বাইরে শিশির ঝরে কুয়াশায়--শীতে লক্ষীপেঁচার ডানা সজনের ডালে শব্দ করে। টেবিলে অনেক বই ছড়িয়ে...

হুমায়ূননামা।

হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা একটা বিশদ বিশ্লেষণ ফেসবুকে শেয়ার করে কিছুটা হতাশ হয়েছি। বড় লেখা দেখলে ইদানীং কেউ পড়েও দেখতে চান না মনে হচ্ছে ! পরে ভেবে নিলাম, আমার বন্ধু-তালিকায় হুমায়ূন ভক্তের সংখ্যা সম্ভবত: নগণ্য। আমি আশা করেছিলাম নবীন প্রজন্মের ভক্তকুলের একাংশ আমার শেয়ার...

করপোরেট অবজারভেশন (টারজান ইংলিশ)

টারজান ইংলিশ  আমাদের ট্রেডে বা করপোরেট জগতে অনেক লোককে স্মার্ট ভাবা হয় শুধুমাত্র পলিশড্ ইংরেজি বলার দক্ষতা দিয়ে। আমি এমন অনেককে  চিনি, যাঁদের কারিগরি জ্ঞান ও দক্ষতা  অসাধারণ, আন্তর্জাতিক মানের , কিন্তু ট্রেডে তারা ব্রাত্য,  কারণ ইংরেজিতে কথা বলার দক্ষতা নাই।...

মূদ্রার অপর পিঠ, বৈপিরিত্য

হাসিখুশি চরিত্রের বা একটু হৈহৈ-রৈরৈ বলে সর্বশ্রেণীর বড়ভাইদের কাছে আমার গ্রহণযোগ্যতা, অবাধ যাতায়াত বা প্রশ্রয় আছে ! এবং আমি সেটা উপভোগও করি। কিছুদিন আগে আমার ট্রেডের কয়েকজন শ্রদ্ধাভাজন বড়ভাইদের সাথে দেখা হলো একটা পারিবারিক ডিনারে। যথারীতি উত্তরা থেকে মিরপুরে এসে আবার...

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

বিনয় ও অহংকার

বিনয় ও অহংকার দু’টি আচরণই এক্সট্রিম বা চরমভাবাপন্ন । ভুল বোঝাবুঝির সমূহ সম্ভাবনা ।  আমাদের সমাজে বিনয়ী ব্যক্তিকে সচরাচর শক্তিহীন ও নির্বোধ ভাবা হয়। অহংকারী, উদ্ধত লোকের সুবিধা হচ্ছে তাঁকে নির্বোধ ভাবার সুযোগ অন্যদের কম। কিন্তু এঁদের সমস্যা হচ্ছে এঁরা মানবিক হতে পারেন...

নিজের কথা। রবীন্দ্রনাথের অপ্রকাশিত চিঠি( ছয় অগ্রহায়ণ তেরোশো পঁয়ত্রিশ)

আমার মুশকিল এই যে , আমি মন্দিরে যখন কিছু বলি তখন নিজেকেই বলি , গুরুর আসনে বসে বাইরের কাউকে বলতে পারিনে। তার ফল হয় যে বলবার কথাগুলো সহজ হয় না। সেইজন্যে আমাকে ফলাকাঙ্ক্ষাবর্জিত হয়েই কথা কইতে হয়। আমার নিজের কিছু উপকার হয় সন্দেহ নেই—কেননা চিরদিন আমি নিজেকে কথা বলেই শিক্ষা...

নিজের কথা।। রবীন্দ্রনাথের অপ্রকাশিত চিঠি

আমার বোধ হচ্চে সায়ান্সে চিঠিলেখার পাঠই একেবারে উঠিয়ে দেবে—যাকে আজ চিঠি লিখতে হয় সেদিন তাকে তার আওয়াজসুদ্ধ একেবারে সামনে হাজির করে দেবে। কিন্তু সে হলে কি ভালো হবে ? নয় অক্টোবর উনিশশো আঠাশ। নিজের কথা।। রবীন্দ্রনাথের অপ্রকাশিত...

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

টুল।। সুভাষ মুখোপাধ্যায়

আপিসবাড়ির দেয়ালে সিঁড়ির কোণগুলোতে ঝাঁঝরির আগে পিছে, কার্নিসের ঢালে লাল ফিতের নকলে চাপা-পড়া ফাইলের কথা মক্কেলদের মনে করিয়ে দেয় পানের পিক । এ-নেতা সে-নেতার শ্রাদ্ধ করতে থাকে উঠোন জুড়ে বি-এ পাস থুথু । টিফিনের সময়কার অক্ষরযুক্ত ঠোঙার কাগজের মত আর নিরক্ষর শালপাতার মত...

read more

উপলব্ধি: ৩৮

ঔদ্ধত্য যদি এক্সট্রিম একটা আচরণ হয়ে থাকে, বিনয়ও এক্সট্রিম একটা আচরণ । বিনয়ী লোকজনকে আধুনিক যুগের লোক পাপোষের মতো মাড়িয়ে চলে । পিষে ফেলতে চায়। এর চেয়ে মধ্যমপন্থা উত্তম । কিছুটা রহস্য থাকা ভালো। নিজেকে সহজেই পড়ে ফেলতে দেওয়া অনুচিত ( ক্ষেত্র-বিশেষে প্রিয়জন ছাড়া)। একটা...

কর্পোরেট অব‌জার্ভেশন ( প্রাপ্য চাইতে দ্বিধা করবেন না )

আমার এক কলিগ ছিলেন বা আছেন ( নাম প্রকাশ করতে চাচ্ছি না) যিনি নিজের যে কোন যুক্তিসংগত চাহিদার ব্যাপারে নিতান্তই নির্বিকার ও নৈর্ব্যক্তিক। ম্যানেজমেন্ট কি ভাববে, এই সময় চাওয়া উচিৎ, নাকি ওই সময়ে চাওয়া উচিৎ এসবের তেমন কেয়ার কখনই করতে দেখিনি তাঁকে। একবার আমার পারিবারিক...