কর্পোরেট অব‌জার্ভেশন ( You always meet twice in life )

“You always meet twice in life!” আমার এক অগ্রজের কাছে শেখা। চাকরির প্রথমদিকে টেক্সটাইল ও গার্মেন্টস কারখানায় ছিলাম বেশ কয়েকবছর ; তারপরে নানা পাকেচক্রে ট্রেডিং হাউজে। আমরা যারা কারখানায় কাজ করে এসেছি , কেন জানিনা মালিকদের ব্যাপারে একটা সহজাত সম্মানবোধ আছে তাদের ।...

ভ্রমণপিপাসু মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত

পূর্ববর্তী প্রজন্মে প্রচলিত ধারণা ছিল ভ্রমণ হচ্ছে আনন্দের ও শিক্ষার। তাঁরা তীর্থযাত্রা বা পুণ্যস্থান ভ্রমণ বা কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করত । কিন্তু যাত্রাপথের ঝক্কির জন্য অনেকাংশে ভ্রমণ ছিল ক্লান্তিকর, বিরক্তিকর। আগের প্রজন্মে ভ্রমণ-বাতিকগ্রস্ত লোক ছিল না , তা...

উপলব্ধি: ২৬

নিজেকে মেনে নিতে শিখুন, নিজেকে ক্ষমা করতে শিখুন। নিজেকে ক্ষমা করতে পারা ও নিজেকে মেনে নিতে পারার সক্ষমতা হচ্ছে নিজেকে ভালোবাসতে শেখা। সারাক্ষণ নিজেকে দোষারোপ করবেন না। সেলফ-টক বা নিজের সঙ্গে নিজে যখন কথা বলছেন, যা ঘটে গেছে, সেটার জন্যে নিজেকে সার্বিক দোষী ভাববেন না।...

চল্লিশোর্ধ শরীর যখন বেগতিক

শরীর ঠিক সায় দিচ্ছে না। আমার প্রিয়ভাজন প্রকৌশলী বড়ভাই একদিন বলেছিল, ‘ জাহিদ! চল্লিশ পার হলে শরীরের যত্ন নিও। সব মেশিনের পার্টস পত্তরের একটা নির্দিষ্ট ওয়ারেন্টি পিরিয়ড থাকে। সেই একইভাবে আমাদের দেহের সব অঙ্গপ্রত্যঙ্গের ওয়ারেন্টি পিরিয়ড আছে, চল্লিশের আগ পর্যন্ত। এর পরে...

প্রসঙ্গঃ অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা।

কিছু কথা সবার সঙ্গে বলতে বলতে মনে হয়, এ বোধহয় আমার একেবারে নিজস্ব কথা। হয়তো নানা পড়ার ফাঁকে ; কথাশোনার ফাঁকে, কথাগুলো আমারই হয়ে গেছে। আমাদের উপমহাদেশীয় সমাজের প্রেক্ষিতে আমার যা মনে হয়ঃ আমাদের জন্ম হওয়ার পর দুটো চালিকাশক্তি আমাদের সর্বোচ্চ প্রভাবিত করে চলে ও একপর্যায়ে...

উপলব্ধি: ২৫

টানেলের দুইদিক থেকেই দেখার চেষ্টা করুন। আমাদের ধর্মে ও ইতিহাসে ঘুরে ফিরে এই কথা বহুবার বলা হয়েছে, ব্যক্তির আচরণ বুঝতে হলে, আপনি নিজে তাঁর অবস্থানে কী করতেন সেটা একবার হলেও উপলব্ধি করার। কোন পরিস্থিতিতে ব্যক্তি কী ধরণের আচরণ করতে পারে সেটা ঐ ব্যক্তির অবস্থানে নিজেকে...

জীবনের উদ্দেশ্য

জীবনের উদ্দেশ্য।।              বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  আমার প্রিয় লেখকদের মধ্যে প্রথমদিকে নেই। যদিও বাংলা সাহিত্যের পুরোধা হিসাবে তাঁর অবদান অনস্বীকার্য এবং পাঠককুল সেটা অবলীলায় মেনেও নেবেন। সেই বঙ্কিমচন্দ্র যখন কৈশোর পেরিয়ে সদ্য তরুণ ; একটা প্রশ্নের উত্তর হন্যে...

আধুনিক বিয়ে

গত কয়েক সপ্তাহে কয়েকটা বিয়ের অনুষ্ঠানে হাজিরা দিতে হয়েছে। ঢাকার বিয়েতে বছর বিশেক আগে খাবার মেনু যা ছিল, এখনো তাই ; শুধু রোস্টের মুরগী দেশী থেকে ফার্মের হয়েছে, বাকী আগের মতোই। নতুন যে ব্যাপারটি চোখে পড়ল বা আমাদের প্রজন্মের হিসাবে খানিকটা দৃষ্টিকটু লাগল, তা শেয়ার করতে...

ঢাকার বৃষ্টি আর ঢাকার গরম

কয়েক দশকের ভিতরেই ঢাকা হয়ে গেছে একটা নিষ্প্রাণ ইটকাঠপাথর, কাচ-লোহা আর ধাতব একটা শহর। সারিসারি দালানকোঠাগুলোর উপরে সারাদিন সূর্যের যে তাপ পড়ে তা নিচে জমে থেকে আমাদের নাগরিক জীবনকে আরো দুর্বিষহ করে। সূর্যের তাপ বাতাসের তোড়ে সরে যেতে পারে না, সরবে কীভাবে, গায়ে গায়ে...

টোনাকাহিনী( অনলাইন ক্লাস )

করোনাক্রান্তিতে আর সকলের মতোই টোনা ও টুনি তাহাদের সবেধননীলমণিদেরকে সহিত নানাবিধ কীর্তিকাহিনী লইয়া সময় অতিবাহিত করিতেছে। ইদানীং বৃহদাকার শিরঃপীড়া হইতেছে- দুই টুনটুনির অনলাইন ক্লাস। বাসায় একটা আদ্যিকালের ব্রডব্যান্ড লাইন রহিয়াছে ; রাউটার সহযোগে কয়েকজন ব্যবহার করিতাম ।...

প্রসঙ্গ বিসিএস :

সত্তুরের দশকে শিল্পীর স্বাধীনতা সংক্রান্ত বিবৃতিগুলো চীন-ভারত সীমান্ত জট প্রসঙ্গে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হচ্ছিল। কথাসাহিত্যিক সমরেশ বসুকে সেই লেখকমণ্ডলীর মধ্যে দেখা গেল না। নিস্পৃহ থেকে তিনি নিজের অবস্থান প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘লেখার স্বাধীনতা যদি থাকে, না-লেখার...

read more

প্রসঙ্গ: চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

প্রসঙ্গ: চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে জুন ও জুলাই মাসে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। সারাজীবনে ঈশপ সাহেবের কিছু গল্প বহুচর্চিত হতে হতে ত্যানা ত্যানা হয়ে গেছে। কচ্ছপ ও খরগোশ ; রাখালবালক ও নেকড়েবাঘ, চালাক শেয়ালের গল্প ইত্যাদি। সব গল্পের আদি ও অরিজিনাল একটা...

read more

প্রসঙ্গ করোনাকালে স্কুল কার্যক্রম

বড্ডো বিরক্তি নিয়ে বলছি, বাচ্চাদের জন্য সীমিত আকারে হলেও স্কুলগুলো খুলে দেওয়া উচিৎ। এযাবৎ কালের বিগ ডেটা যা বলে, বাচ্চাদের শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ গুলো বয়স্কদের তুলনায় অনেক সজীব ও সুস্থ। কোভিড আক্রান্ত হওয়ার ও প্রাণহানির সম্ভাবনা তাঁদের অত্যল্প বা নেই বললে চলে। আর...

read more

উঁকি দেওয়া অনুভূতি

মাথার মধ্যে হঠাৎ হঠাৎ উঁকি দিয়ে যায় অনুভূতিগুলো ! ঠিক যেনো, কবিতার একটা লাইনের মতো, ভ্যাপসা গরমে হঠাৎ শীতল বাতাসের মতো! তারপর ,তারপর নিষ্কৃতিহীন নিরেট কাজের চাপে ওই সুন্দর অনুভূতি আর কবিতার লাইনটা কোথায় যে উবে যায় ! তারে যায় না ছোঁয়া আরেকবার ! প্রথম প্রকাশঃ ২৫শে...

রাষ্ট্র ও ক্ষমতা বর্বরদের হাতেই ছিল, আছে, থাকবে।

ডোনাল্ড ট্রাম্পের প্রথম শাসনামলের শেষের দিকে ২০২১ সালে তাঁর নানা কুকীর্তি, করোনা ভাইরাস নিয়ে নানাবিধ বাগাড়ম্বর, আস্ফালন দেখেশুনে আমরা বীতশ্রদ্ধ, বিরক্ত। তো বড় কন্যা জিজ্ঞেস করল, কীভাবে ট্রাম্পের মতো অসভ্য, বর্বর একজন লোক পৃথিবীর সবচেয়ে ধনী, সমৃদ্ধ দেশের প্রেসিডেন্ট...

বেঁচে থাকাটা আসলেই চমৎকার !

অবহেলায় বেড়ে ওঠা আমার ছোট্ট মেয়েটা দেড় বছরে পা দিল । আধো আধো বুলিতে, সারাক্ষণ সবাইকে ত্রস্ত করে রেখেছে সে । ধর্‌ ধর্‌ ধর্‌ , গেলো গেলো গেলো টাইপ অবস্থা আর কী ! কখন, কোথায় সে হিসু করবে, পটি করবে; কখন কেন কোনটা ফেলবে কোনই আন্দাজ নাই। ওর তুলনায় আমার বড় মেয়েটা অনেক...

হুমায়ূননামা।

হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা একটা বিশদ বিশ্লেষণ ফেসবুকে শেয়ার করে কিছুটা হতাশ হয়েছি। বড় লেখা দেখলে ইদানীং কেউ পড়েও দেখতে চান না মনে হচ্ছে ! পরে ভেবে নিলাম, আমার বন্ধু-তালিকায় হুমায়ূন ভক্তের সংখ্যা সম্ভবত: নগণ্য। আমি আশা করেছিলাম নবীন প্রজন্মের ভক্তকুলের একাংশ আমার শেয়ার...

সিনেমা : আয়নাবাজি

সিনেমা হলে বা সিনেপ্লেক্সে গিয়ে শেষ যে কয়েকটি বাংলা ছবি দেখেছি তা আমি হাতে গুনে বলে দিতে পারি। ‘পদ্মা নদীর মাঝি’ (গৌতম ঘোষ- ১৯৯৩) ; শ্রাবণ মেঘের দিন( হূমায়ুন আহমেদ -২০০০)। তারপর দীর্ঘ বিরতিতে ‘মনপুরা’ (গিয়াসউদ্দিন সেলিম -২০০৯) সামান্য বিরতিতে ‘মনের মানুষ’ (গৌতম ঘোষ...

জীবনস্মৃতি । মৃত্যুশোক। রবীন্দ্র-রচনাবলী , খণ্ড ১৭ (বিশ্বভারতী , ১৩৫০)

ইতিমধ্যে বাড়িতে পরে পরে কয়েকটি মৃত্যুঘটনা ঘটিল। ইতিপূর্বে মৃত্যুকে আমি কোনোদিন প্রত্যক্ষ করি নাই। মা’র যখন মৃত্যু হয় আমার তখন বয়স অল্প। [{ সারদাদেবীর মৃত্যু, ১২৮১, ২৫ ফাল্গুন, [১৮৭৫, ৮ মার্চ]— র-কথা ]} অনেকদিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন, কখন যে তাঁহার জীবনসংকট উপস্থিত...

প্রসঙ্গ শিক্ষা ও বিভেদ

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার পক্ষে অনেক গবেষণা করে কিছু লেখা মুশকিল। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার প্রজন্মের যাপিত জীবনের অভিজ্ঞতা থেকে যা উপলব্ধি করেছি, দেখেছি তাই বলার চেষ্টা করি। অনেক রেফারেন্স বই ঘেঁটে ভারী ভারী লেখকের নাম দিয়ে প্রবন্ধ লেখা আমার সাধ্যাতীত। লেখা বড় হয়ে...

পূর্ববঙ্গের ধনীঃ অবদান ও সমালোচনা

জমিদার, রাজা মহারাজাদের সব কর্মকাণ্ডকে অবলীলায় মেনে নেওয়ার পক্ষে আমি নই। কিন্তু তাঁদের সম্পদের বাহুল্যের মাঝেও সমাজ ও রাষ্ট্রের জন্য যাঁরা দান করেছেন, স্কুল কলেজ আর হাসপাতাল করেছেন তাঁদের ব্যাপারে আমার শ্রদ্ধা আছে। একই সঙ্গে বাঙালি মুসলমান সমাজের ধনীদের নিয়ে আছে...

ঢাকার ট্রাফিক ও ষড়যন্ত্র তত্ত্ব

আমি ষড়যন্ত্র তত্ত্বে সহজে বিশ্বাস করতে চাই না । মুসলমানদের সকল দুর্দশার জন্য দায়ী ইহুদি অথবা বাংলাদেশের সকল অস্থিরতা আর অরাজকতার জন্য দায়ী ভারত ; মৌলবাদীদের সকল উত্থানের পিছনে শুধুই পাকিস্তান—এই সব আমার কাছে বড্ডো ক্লিশে মনে হয় ! দিন কয়েক আগে এক সাংবাদিক বন্ধু তাঁর এক...

আজকে আমার শরীর খারাপ।। সমর কুমার সরকার

শরীরটা আজ ক্লান্ত ভারি, ক’রছে গা ম্যাজম্যাজ, ঠিক করেছি বিশেষ কিছুই খাব না তাই আজ। সকাল বেলায় চায়ের সাথে- গামলা খানেক মুড়ি তেল,লঙ্কা মাখিয়ে, সাথে পেঁয়াজি,ফুলুরি। সকাল, ধরো নয়'টা নাগাদ, থাকলে মুখে রুচি, খেতে পারি ঘি-য়ে ভাজা গণ্ডা দশেক লুচি। সঙ্গে আলু, বেগুন ভাজা,...

read more

ট্রেডের মুরব্বীদের প্রেডিকশন মেনে নেবেন কীনা

কয়েকদিন আগে ক্লাস নিতে গিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হলাম। ট্রেডের সিনিয়র হিসাবে অনুজ একজন শিক্ষার্থীদের স্বাভাবিক জিজ্ঞাসা, ‘স্যার আমাদের অর্থনীতি আর গার্মেন্টস টেক্সটাইলের ব্যাপারে আপনার প্রেডিকশন কি?’ আমি বললাম, আমার প্রেডিকশনের কোন মূল্য আছে কী? আমাদের রাষ্ট্রের...

Structure of Textile Education in Bangladesh

প্রায় দুই যুগ টেক্সটাইল-গার্মেন্টস সেক্টরে জড়িয়ে আছি। আমাদের টেক্সটাইল শিক্ষার সিলেবাস ও তার উন্নতি করন নিয়ে অনেক গবেষণা হচ্ছে। আমার মতো মামুলি লোকের কথা কারো কানে প্রবেশ করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ট্রেডের অগ্রজ অনুজ সতীর্থদের সঙ্গে কিছু কথা প্রায়শ: আলোচিত হয়,...