আচ্ছা , প্রযুক্তির উত্তরোত্তর ব্যবহারে কিছু  মানুষ এতো বিরক্ত কেন ?

আপনি গাড়ি ব্যবহার করছেন—দ্রুততর প্রযুক্তি।এখন প্রযুক্তি ভাল না, পরিবেশ-বান্ধব না বলে কি আপনি পুরনো যুগে ফিরে যেতে চাইবেন? আমাদের পক্ষে কি আর মান্ধাতার আমলের যানবাহন ব্যবহার করা সম্ভব? অথবা বিমানে চলাচল বাদ দিয়ে হেঁটে চলাফেরা করা ? মোবাইল ফোন ছাড়া আমাদের একদিনও চলবে ? হাজার ঠ্যাকায় পড়লেও আমি আপনি কি সেই অ্যানালগ টেলিফোনের যুগে ফিরে যেতে চাইব ?

সময়ের সাথে সাথে নতুন প্রযুক্তি গ্রহণ করে খাপ খাইয়ে চলার মানসিক সক্ষমতা অর্জন করা অনিবার্য ! অযুত-নিযুত প্রযুক্তির ভিতরে থেকে এই বৈপিরিত্য আর ভণ্ডামো করার কোন মানে হয় না !

প্রকাশকালঃ ৬ই নভেম্বর,২০১৯