শৈশবে পরিবারের গুরুজনদের কাছ থেকে শুরু করে পাঠ্যবইয়ে ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি…’ তে আমাদের অভ্যস্ততা। এখনো প্রতিদিন আমরা শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য নানা অভ্যাস গড়ে তোলার বিজ্ঞাপনে জর্জরিত। কিন্তু সত্যি বলতে কী, আমি বিশ্বাস করি ‘ Make a good habit and habit will make you. Conversely, bad habits destroyes you!’
সুতরাং একটু ধৈর্য ধরে কোন একটা ভালো অভ্যাস গড়ে তুলতে পারলে সেটা সারাজীবনের সহায়। আবার একটা বদভ্যাস হয়ে গেলে সেটারও মূল্য চুকাতে হয়।
ছাত্রজীবনে আমি নিশাচর ছিলাম, বলা-বাহুল্য এই প্রজন্মের অনেকেই তাই। কিন্তু কর্মজীবনে ঢুকেও একই অভ্যাস থেকে বের হতে দীর্ঘযুদ্ধ করতে হয়েছে। তখন শরীর সতেজ ছিল, সারারাত জেগে স্টার মুভিজ দেখেও পরের দিন অফিসে ঝিমুনি আসেনি। কিন্তু একসময় টের পেলাম, শরীর এই অত্যাচার আর নিতে পারছে না। আমার এক জার্মান ক্রেতা-বন্ধু বলত, দি স্মল থিংস মেক অ্যা বিগ ডিফারেন্স। খুব ছোট্ট ছোট্ট অভ্যাস পুরো জীবনকে বদতে দিতে পারে। চেষ্টা করুন, ছোট্ট করে হলেও কিছু ভালো অভ্যাসে অভ্যস্ত হতে।
সাম্প্রতিক মন্তব্য