ঢাকা কলেজে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার আর আখতারুজ্জামান ইলিয়াস স্যার

আবদুল্লাহ আবু সায়ীদ স্যার আর আখতারুজ্জামান ইলিয়াস স্যার , দুইজনই ছিলেন ঢাকা কলেজে আমাদের শিক্ষক। সায়ীদ স্যার যতখানি হাস্যোজ্জ্বল, জনপ্রিয়, মিডিয়া-খ্যাত ; ইলিয়াস স্যার ছিলেন ঠিক ততখানিই অন্তর্মুখী , বিষণ্ণ , একা। শুনেছিলাম উনি চিলেকোঠার সেপাই এর লেখক। কী যেন পুরস্কারও...

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ।জীবনানন্দ দাশ।।

আশাবাদী বলেই কিনা জানিনা, অন্য সবার হাপিত্যেশে একমত পোষণ করতে পারছিনা । কেন আপনার মনে হচ্ছে এই অদ্ভুত আঁধার প্রথমবারের মতো এসেছে পৃথিবীতে ! এই আঁধার হাজারবছর আগেও ছিল, কয়েকশো বছর আগে তো ছিলই ; বছর পঞ্চাশেক আগেও জীবনানন্দ দেখেছিলেন। “অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে...

স্বামীরা কীরকম হবে। সুবোধ সরকার।।

যেতে পারে অন্য মেয়ের কাছে, তবে রাত আটটার মধ্যে তাকে বাড়ি ফিরতে হবে। খেতে পারে তবে বেশী নয়, বড় জোর তিন পেগ, কিন্তু পা যেন ঠিক থাকে টেবিলের তলায়। দেবতা টেবতা নয় স্বামী হবে পাইন গাছের মতো ঋজু , বলবান অনেক অনেক টাকা, কিন্তু টাকার ওপর কোন লোভ থাকবে না। আমি ভাবছিলাম অন্য...

উপলব্ধি:১৩

পরিপার্শ্বের সঙ্গে সঙ্গে নিজের পরিবার-পরিজনের সঙ্গে মানুষের আন্তঃসম্পর্ক কী রকম হওয়া উচিৎ-- সেটা গত কয়েক হাজার বছর ধরে মহাপুরুষ, সাধু সন্ন্যাসী ও ধর্মগ্রন্থগুলো মৃদুভাষায় উপদেশ ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে করে যাচ্ছে। পুঁজিবাদী সমাজে ব্যক্তির অবস্থান তৈরি করা থেকে শুরু...

বাঙালী মুসলমানের মন – ১ : আহমদ ছফা

১ 'শহীদে কারবালা' পুঁথিতে কবি কারবালার যুদ্ধে শহীদ হজরতের দৌহিত্র হজরত হোসেনের মস্তকসহ ঘাতক সীমারের দামেস্‌ক যাত্রা অংশটি রচনা করতে যেয়ে তাঁর কল্পনাশক্তির অবাধ ব্যবহার করেছেন। কবি বিষয়টি এভাবে বর্ণনা করেছেন : কারবালা থেকে দামেস্‌ক যাচ্ছে সীমার, মনে অপার আনন্দ, এখন...

৯০ দশকের বন্ধুত্ব

আমাদের ছিল সীমাবদ্ধ বিনোদন। রেডিও ছাড়া সবেধন নীলমনি বিটিভি, সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিক, ওয়েস্টার্ন, মাসুদ রানা, তিন গোয়েন্দা আর সবশেষে আধা সের হূমায়ুন আহমেদ, এক চিমটি ইমদাদুল হক মিলনের সাথে এক টেবিল চামচ সমরেশ , সুনীল, শীর্ষেন্দুর ঘুঁটা দেওয়া সাহিত্য ! রসময় গুপ্ত...

বইপড়া, বইমেলা আর বইকেনা

২০১৫ সাল পর্যন্ত আমি আমার প্রতিষ্ঠানে নিয়মিত রিক্রুটমেন্ট ইন্টারভিউয়ের বোর্ডে বসতাম। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ইউনিভার্সিটির সদ্য গ্র্যাজুয়েট তরতাজা ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতে ভালই লাগত। প্রাথমিক কথাবার্তা হয়ে যাওয়ার পরে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে কথা বলার...

বাংলা প্রবাদ ও প্রবচন সম্পাদনাঃ সুবলচন্দ্র মিত্র

আদার ব্যাপারী জাহাজের খবর কেন । আদা জাহাজে করিয়া বিদেশে রপ্তানী হয় না; স্থানীয় হাটে বাজারেই খরিদ বিক্রয় হয়। সেইজন্য আদা ব্যবসায়ীর জাহাজের খবর জানিবার কোন প্রয়োজন নাই। অনধিকারচর্চাস্থলে এই প্রবাদ প্রযুক্ত হয়। “ The Cobbler must stick to his last.” Or “ Let the...

উপলব্ধি: ৫

শৈশবে পরিবারের গুরুজনদের কাছ থেকে শুরু করে পাঠ্যবইয়ে ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি…’ তে আমাদের অভ্যস্ততা। এখনো প্রতিদিন আমরা শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য নানা অভ্যাস গড়ে তোলার বিজ্ঞাপনে জর্জরিত। কিন্তু সত্যি বলতে কী, আমি বিশ্বাস করি...

নারী-পুরুষ সম্পর্ক কি শিকারী-শিকারের?

নারী দেহের কমনীয় বাঁকগুলো দেখে আমি এখনো বলে উঠি বাহ্ , চমৎকার ! এর বেশী কিছু না। অনেক অনেক বছর আগে, ৯০/৯১ হবে হয়তো । সন্ধ্যা ঘনিয়ে আসছিল ; সাহিত্য কেন্দ্রের ছোট্ট খোলা ছাদের এক খোলা আসরে আবদুল্লাহ আবু সায়ীদ স্যার অনেকটা এরকমটি বলছিলেন, "এই উজ্জ্বল আলোতে ( সামনের...

ওড়াউড়ির দিন [প্রথম খণ্ড: আমেরিকা] ।। আবদুল্লাহ আবু সায়ীদ।

ওড়াউড়ির দিন [প্রথম খণ্ড: আমেরিকা] ।। আবদুল্লাহ আবু সায়ীদ। প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি বইমেলা ২০১০ দেশের জন্যে এই ব্যাকুলতা প্রবাসীদের মধ্যে যে কতখানি প্রবল একটি গল্প শুনিয়ে তা বোঝানোর চেষ্টা করি। আগেই বলেছি, বিদেশে বাস করা সম্পন্ন ও সচ্ছল বাঙালিদের মধ্যে এই ব্যাকুলতা...

read more

বিল্ডিং আর ফার্মেসির ঢাকা

কয়েক দশকে ঢাকা শহর অগুনতি বিল্ডিং, শপিং মল দিয়ে ভরে গেছে। ইদানীং রাস্তায় বের হলেই শুধু চোখে পড়ে ঝকঝকে ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল আর ফার্মেসি ! ফার্মেসিগুলোতে সারি সারি র‍্যাক  ভর্তি ঔষধের প্যাকেটে ; নানা বর্ণের, নানা মাপের, নানা কোম্পানির ! অথচ শহর খুঁজে শরীরের...

read more

ঢাকার সড়ক সংস্কার

আমাদের স্কুলজীবনে আশির দশকেও ঠিক বর্ষাকালের আগেই ঢাকা সিটি কর্পোরেশনের ঘুমন্ত সংস্থাগুলোর মনে পড়ে যেত সারাবছরের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো তাদের বাকী রয়ে গেছে ! তখন বিপুল উৎসাহে এরা ঢাকার রাস্তাগুলো খোঁড়াখুঁড়িতে মনোনিবেশ করত। আমারা দেখতাম, জুলাই, আগস্ট মাসের শেষের দিকেও...

read more

উপলব্ধি: ৮

শুধু বুদ্ধিমান লোকে আর শক্তিশালী লোক বেঁচে থাকবে অন্যেরা মরে যাবে, পৃথিবীটা মোটেও সেই নিয়মে চলে না। কয়েক হাজার বছর ধরে নির্বোধ, শুক্রাণুর ব্যাপক অপচয় হিসাবে খ্যাত বহু ব্যক্তির ক্ষমতার আস্ফালন দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। অযোগ্য, দুর্বল, অপ্রয়োজনীয় ব্যক্তিদের...

উপলব্ধি: ৭

তর্কে কেউ নাকি জেতে না। আমরা যাকে ব্যক্তিগত পর্যায়ের তর্ক বলি ; সেটাকে অনেকে বড় আঙ্গিকে ‘বিতর্ক’ বলেন। আমি প্রাতিষ্ঠানিক বিতর্কের কথা বলছি না। আমি বলছি, প্রাত্যহিক জীবনের সহকর্মীর সঙ্গে, বন্ধুর সঙ্গে, ভিন্নমতের, ভিন্ন ধর্মবিশ্বাসের কারো সঙ্গে যে তর্কগুলো আমরা করে...

উপলব্ধি: ৬

বাংলাদেশে রোগীর চেয়ে চিকিৎসক বেশি। সামান্য অসুস্থতায়, আত্মীয় পরিজন, ভাই-বেরাদর, কাকা-জ্যাঠাদের পরামর্শ ও উপদেশ বর্ষিত হতে থাকে। মনো-বৈজ্ঞানিক সত্য এই যে, উপদেশদাতা নাকি অন্যকে উপদেশ দেওয়ার ছলে নিজেকেই নিজে উপদেশ দেন। জীবনের যে কোন বিপদসংকুল পরিস্থিতিতে অথবা শারীরিক...

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.

নিজের কথা। রবীন্দ্রনাথের অপ্রকাশিত চিঠি( ছয় অগ্রহায়ণ তেরোশো পঁয়ত্রিশ)

আমার মুশকিল এই যে , আমি মন্দিরে যখন কিছু বলি তখন নিজেকেই বলি , গুরুর আসনে বসে বাইরের কাউকে বলতে পারিনে। তার ফল হয় যে বলবার কথাগুলো সহজ হয় না। সেইজন্যে আমাকে ফলাকাঙ্ক্ষাবর্জিত হয়েই কথা কইতে হয়। আমার নিজের কিছু উপকার হয় সন্দেহ নেই—কেননা চিরদিন আমি নিজেকে কথা বলেই শিক্ষা...

read more

গান শোনা ও ফেসবুকিং করার যে ব্যাপার

আপনি সিলেক্টেড পছন্দনীয় গান শুনে আনন্দ পেতে চাচ্ছেন। সিডি কিনতে হবে ভাই ! মনোযোগ দিয়ে রিপিট করে , ঘুরিয়ে ফিরিয়ে উপভোগ করতে হলে। আবার ধরেন , আপনার মনোযোগ নেই তেমন , হাতেও সময় আছে অফুরন্ত। এফএম রেডিও খুলে দিন। আরজে গুলোর রাজ্যের বকর বকর বাংলিশ, দুনিয়ার তাবৎ বিষয়ে তাদের...

কর্পোরেট অবজার্ভেশন ও বাঙালি চরিত্র

আমার বর্তমান কর্মস্থলের মালিক-পক্ষ ও প্রধান কার্যালয় সিংগাপুরে । বাংলাদেশীদের চরিত্রের একটা ব্যাপার নিয়ে প্রায়শ: আমার সাথে তাঁদের কথা হয়। আমাদের সামাজিকতায় অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারীরা সরাসরি ঊর্ধ্বতনকে কোন কথা বলতে পারে না। রুমে ঢুকে নানা রকম খাজুরালাপ করেন ;...