by Jahid | Nov 28, 2020 | সাহিত্য
আপিসবাড়ির দেয়ালে
সিঁড়ির কোণগুলোতে
ঝাঁঝরির আগে পিছে,
কার্নিসের ঢালে
লাল ফিতের নকলে
চাপা-পড়া ফাইলের কথা
মক্কেলদের মনে করিয়ে দেয়
পানের পিক ।
এ-নেতা সে-নেতার শ্রাদ্ধ করতে থাকে
উঠোন জুড়ে
বি-এ পাস
থুথু ।
টিফিনের সময়কার
অক্ষরযুক্ত ঠোঙার কাগজের মত
আর নিরক্ষর শালপাতার মত
অসংখ্য বেকার
এ-দাদা সে-দাদার পায়ে আঠার মত লেগে
পানের পিক আর থুথু দিয়ে
আরও একটা প্রজন্ম বরবাদ করতে
করজোড়ে প্রার্থনা করছে
ঘরের ভেতর একটা মাছি-মারা চেয়ার
কিংবা নিদেনপক্ষে
বারান্দায় বসে ঢুলবার জন্যে
একটা টুল ।।
বর্ষ ৪২ সংখ্যা ২৩ । ২২ চৈত্র ১৩৮১। ৫ এপ্রিল ১৯৭৫
by Jahid | Nov 26, 2020 | সাহিত্য
বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে
হায়! হায় !
লোকটার ইহকাল পরকাল গেল !
অথচ আর একটু নীচে
হাত দিলেই সে পেত
আলাদ্বীনের আশ্চর্য- প্রদীপ,
তার হৃদয় !
লোকটা জানলোই না !
তার কড়ি গাছে কড়ি হল ।
লক্ষ্মী এলেন
রণ-পায়ে
দেয়াল দিল পাহাড়া
ছোটলোক হাওয়া
যেন ঢুকতে না পারে !
তারপর
একদিন
গোগ্রাসে গিলতে গিলতে
দু-আঙ্গুলের ফাঁক দিয়ে
কখন
খসে পড়ল তার জীবন-
লোকটা জানলই না !
by Jahid | Nov 24, 2020 | সাহিত্য
বাঁ দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে
হায়! হায় !
লোকটার ইহকাল পরকাল গেল !
অথচ আর একটু নীচে
হাত দিলেই সে পেত
আলাদ্বীনের আশ্চর্য- প্রদীপ,
তার হৃদয় !
লোকটা জানলোই না !
তার কড়ি গাছে কড়ি হল ।
লক্ষ্মী এলেন
রণ-পায়ে
দেয়াল দিল পাহাড়া
ছোটলোক হাওয়া
যেন ঢুকতে না পারে !
তারপর
একদিন
গোগ্রাসে গিলতে গিলতে
দু-আঙ্গুলের ফাঁক দিয়ে
কখন
খসে পড়ল তার জীবন-
লোকটা জানলই না !
সাম্প্রতিক মন্তব্য